প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে (DCD) সহকারী পরিচালক পদে
Chakrie never asks for money to apply. Report any employer who does.
Educational qualification, experience and age limit are as published in the official circular.
bd এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। পূর্বের পাতা পাতা 1/1 পরের পাতা PDF ডাউনলোড করুন এই চাকরির বিবরণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে (DCD) সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Assistant Director in the Office of Chief Administrative Officer Under Ministry of Defense Circular 2026 এর বিস্তারিত: শর্তাবলী : ১.
প্রার্থীর বয়স ০৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট প্রযোজ্য নয়; ২. সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে; ৩.
নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে; ৪. MCQ/লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না; ৫.
প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রাদি দাখিল করতে হবে: ক) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে; খ) পূরণকৃত Applicant's Copy, Admit Card সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং ৩(তিন) কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা রঙিন ছবি (সর্বোচ্চ ৩ মাসের পুরানো) দাখিল করতে হবে; গ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী হলে- উক্ত প্রার্থীগণকে এ সংক্রান্ত প্রমাণকের মূলকপি প্রদর্শন করতে হবে এবং তার ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে দাখিল করতে হবে; ঘ) এলাকার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/পৌর চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে; ঙ) সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত এনওসি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে; এবং চ) বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১(এক) কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ৬.
কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে; ৭. আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী: ক.
bd ওয়েবসাইটে পাওয়া যাবে; আবেদনের সময়সীমা নিম্নরূপ: (i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:৩০ টা; (ii) Online-এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ০৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা; উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk Pre-Paid Mobile নম্বর থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন; খ.
Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্পষ্ট সাম্প্রতিক রঙিন ছবি (সর্বোচ্চ ৩ মাসের পুরানো) (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে; গ.
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে সম্পূর্ণ নিশ্চিত হবেন। ভুল বা অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; ঘ.
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন; ৮.
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেখা যাবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ৩(তিন)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা, Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থী কর্তৃক পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা, Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না"; প্রথম SMS: DCD User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে; Example: DCD ABCDEF & send to 16222.
Reply: Applicant's Name, Tk-223/- or 56/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DCD YES PIN & send to 16222. দ্বিতীয় SMS: DCD YES PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DCD YES 12345678 & send to 16222 Reply: Congratulations!
Applicant's Name, payment completed successfully for DCD application for User ID is (ABCDEF) and Password (******). দ্বিতীয় SMS-টি পাঠানোর পর ফিরতি SMS-এ Password পাবেন, এই Password-টি Admit Card (প্রবেশপত্র) Download-এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন; ৯.
SMS-এ প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন; ১০.
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়; ১১. bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে; ১২.
শুধু Teletalk Pre-Paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন: i. User ID জানা থাকলে: DCD Help User User ID & Send to 16222. Example: DCD Help User ABCDEF & send to 16222. ii. PIN জানা থাকলে: DCD Help PIN PIN No & Send to 16222. Example: DCD Help PIN 12345678 & send to 16222. ১৩.
bd ই-মেইলে যোগাযোগ করা যাবে (Mail-এর Subject-এ Organization "DCD", Post Name: *****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে); এবং ১৪. 7 Positive Reviews 180+ Skill based Courses ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ, শুরু করুন এখান থেকেই
Other benefits are as per company policy.
Work at office
Full time
Dhaka
Applications for this job are handled on the company's own website.
এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যক্তি/প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোন প্রকার হয়রানিমূলক (শারীরিক/মানসিক) আচরণ করলে অতিসত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। চাকরিকালীন কোন প্রকার হয়রানির (শারীরিক/মানসিক) সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না। কোন প্রকার অর্থ লেনদেন বা নিয়োগদাতা কর্তৃক হয়রানির দায়িত্ব Chakrie বহন করবে না।
Tell us at once if the advertiser asks you for money, or behaves in any harassing (physical or mental) way during hiring — or report the job. Never pay anyone to get a job. Do not join anywhere you see a risk of harassment. Chakrie takes no responsibility for money changing hands, or for harassment by an employer.