১৬ পদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ MOWCA Job Circular 2026মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
Dhaka
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটরপদ: ৪টিবেতনস্কেল ও গ্রেড:২৪,০০০ – ৫৮,০০০/- টাকা (গ্রেড-১৩)শিক্ষাগত যোগ্যতা:ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ. কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত।২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকপদ: ৪টিবেতনস্কেল ও গ্রেড:২১,৯০০ – ৫২,৯০০/- টাকা (গ্রেড-১৬)শিক্ষাগত যোগ্যতা:ক. কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ. কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।৩. অফিস সহায়কপদ: ৮টিবেতনস্কেল ও গ্রেড:২০,০০০ – ৪৮,৪০০/- টাকা (গ্রেড-২০)শিক্ষাগত যোগ্যতা:কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।সকল পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন, বোর্ড ও প্রাপ্ত জিপিএ/সিজিপিএ।ছবি ও স্বাক্ষর স্ক্যান কপি: বিজ্ঞপ্তির শর্তানুযায়ী নির্ধারিত সাইজের রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ KB)) ও স্পষ্ট স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল (সর্বোচ্চ ৬০ KB))।জাতীয় পরিচয়পত্র: প্রার্থীর নিজস্ব জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ নম্বর।সক্রিয় মোবাইল নম্বর ও ই-মেইল: আবেদন পরবর্তী SMS নোটিফিকেশন ও প্রবেশপত্রের আপডেট পাওয়ার জন্য প্রার্থীর নিজস্ব সচল মোবাইল নম্বর।টেলিটক প্রিপেইড সিম: নির্ধারিত আবেদন ফি (১১২/- টাকা (অনগ্রসর প্রার্থীদের ৫৬/- টাকা)) পরিশোধের জন্য পর্যাপ্ত ব্যালেন্সসহ একটি টেলিটক প্রিপেইড সিম (নিজের বা পরিবারের/পরিচিত কারো)।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী অনলাইনে আবেদনের সহজ ধাপসমূহ নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হলো:আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট mowca.teletalk.com.bd এ প্রবেশ করুন।“Application Form” অপশনে ক্লিক করুন এবং যে পদে আবেদন করতে চান তা নির্বাচন করুন।আপনি যদি Teletalk Alljobs-এর প্রিমিয়াম মেম্বার হন তবে “Yes” নির্বাচন করে আপনার আইডি দিন (এতে তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে), আর মেম্বার না হলে “No” সিলেক্ট করে পদের মূল আবেদন ফরম ওপেন করুন।আবেদন ফরমের প্রতিটি ঘর (প্রার্থীর নাম, পিতা/মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা) মূল সনদ অনুযায়ী নির্ভুলভাবে পূরণ করুন।নির্দেশনামোতাবেক প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ KB)) ও স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল (সর্বোচ্চ ৬০ KB)) স্ক্যান করে আপলোড করুন।আবেদন ফরমটি সঠিকভাবে Submit করার পর ছবি সংবলিত Applicant’s Copy ডাউনলোড ও কালার প্রিন্ট করে সংরক্ষণ করুন।আবেদন ফি (পদ অনুযায়ী ব্রেকডাউন):পদের বিবরণ / ক্যাটাগরি মূল ফি সার্ভিস চার্জ মোট ফি০১ ও ০২ নং পদ ১০০/- টাকা ১২/- টাকা ১১২/- টাকাসকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থী ৫০/- টাকা ৬/- টাকা ৫৬/- টাকাআবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)অনলাইনে আবেদন ফরম (Application Form) সঠিকভাবে পূরণ করে সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে আবেদন ফি পরিশোধ করতে হবে:প্রথম SMS:MOWCA <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।উদাহরণ: MOWCA ABCDEFদ্বিতীয় SMS:MOWCA <space> YES <space> PIN Code লিখে Send করতে হবে 16222 নম্বরে।উদাহরণ: MOWCA YES 12345678
Entry Level
Deadline:17 Oct 2026


