Bangladesh Agricultural Research Institute (BARI)
Chakrie never asks for money to apply. Report any employer who does.
পদের ধরন অনুযায়ী অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত যোগ্যতা চাওয়া হয়েছে। আবেদনের আগে নির্দিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা সার্কুলার থেকে ভালোভাবে দেখে নিন।
ভুল তথ্য সমাধান
আবেদন সাবমিট করার পর ফি জমা দিলে আর সংশোধনের সুযোগ থাকে না। তাই ফি জমা দেওয়ার আগেই সব তথ্য বারবার যাচাই করুন।
আবেদন ফি সংক্রান্ত
নির্ধারিত ১১২/-, ১৬৮/- ও ২২৩/- টাকা আবেদন ফি Teletalk প্রিপেইড সিম থেকে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
ডিক্লারেশন (Declaration)
অনলাইনে ফরমের শেষে একটি ডিক্লারেশন থাকে যেখানে প্রার্থী নিশ্চিত করেন যে সকল তথ্য সত্য। ভুল তথ্য প্রমাণিত হলে কর্তৃপক্ষ যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিলের ক্ষমতা রাখে।
বিষয়তথ্য
নাগরিকত্বপ্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে
বয়সসীমা১৮ বছর থেকে ৩২ বছর পর্যন্ত (০১ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী)
লিঙ্গসকল যোগ্য নারী ও পুরুষ আবেদনযোগ্য
শিক্ষাগত যোগ্যতা৮ম শ্রেণী, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা বা স্নাতক পাস
অভিজ্ঞতাপদের ধরন অনুযায়ী অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে
কোটার সুবিধাসরকারি নিয়ম অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা প্রযোজ্য
অন্যান্য শর্তসুস্বাস্থ্যের অধিকারী এবং সচ্চরিত্রের হতে হবে
BARI নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী বয়স গণনার ভিত্তি ধরা হয়েছে ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। এক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। বয়স প্রমাণের জন্য শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র অথবা এসএসসি সার্টিফিকেটে উল্লেখিত জন্মতারিখকে বিবেচনায় নেওয়া হবে।
তাছাড়া কোটা প্রার্থী (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইত্যাদি) – সরকার ঘোষিত পৃথক নীতিমালা অনুযায়ী অতিরিক্ত বয়সসীমা প্রযোজ্য হতে পারে যা মূল সার্কুলারে বিস্তারিত উল্লেখ রয়েছে।
লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের কিছু নির্দিষ্ট নথিপত্র মূল কপিসহ উপস্থিত হতে হবে। নথিপত্রগুলো হলো:
এ পোস্টে আপনি এক নজরে পাবেন:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর খবরটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং প্রকাশিত হয়েছে। আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে, নির্ধারিত পোর্টাল https://bari.teletalk.com.bd এর মাধ্যমে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মোট ৩৪টি ক্যাটাগরিতে ৩০১টি শূন্যপদে প্রার্থী নেওয়া হবে। সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩২ বছর, যেখানে বয়স গণনার তারিখ ধরা হয়েছে ০১ সেপ্টেম্বর ২০২৬। প্রতিটি আবেদনের জন্য পদভেদে ৫৬/- টাকা থেকে ২২৩/- টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছে, যা Teletalk SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ (টেবিলে এক নজরে)
বিষয়তথ্য
নিয়োগকারী সংস্থাবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।
নিয়োগ বিজ্ঞপ্তির নামBangladesh Agricultural Research Institute Job Circular 2026
নিয়োগের ধরনসরকারি চাকরি।
জব ক্যাটাগরি৩৪টি
মোট শূন্যপদ৩০১ জন
বেতন স্কেল৮,২৫০/- থেকে ৩৬,৬৪০/- টাকা (গ্রেড অনুযায়ী)
লিঙ্গনারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
নাগরিকত্ববাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে
অভিজ্ঞতানতুন এবং অভিজ্ঞ উভয়ই আবেদন করতে পারবে
প্রকাশনার তারিখ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয় এবং ১৯ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শুরুর তারিখ ও সময়২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদন শেষ তারিখ ও সময়১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০ টা।
আবেদন মাধ্যমঅনলাইন (টেলিটক পোর্টাল)
অনলাইন আবেদন লিংকhttps://bari.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইটhttps://bari.gov.bd
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পিডিএফ / ইমেজ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার অনুযায়ী চাকরির বেতন স্কেল, পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়সসীমা, অভিজ্ঞতার শর্ত, অনলাইন আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ইমেজ ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন।
চাকরি প্রার্থীদের সহায়তার জন্য আমরা নিচে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর অফিসিয়াল জব সার্কুলার ইমেজ প্রকাশ করেছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চাকরির আবেদন করার পূর্বে অফিসিয়াল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জব সার্কুলার ইমেজ থেকে সকল নির্দেশনা, শর্তাবলি ও বিস্তারিত তথ্য ভালোভাবে যাচাই করে তারপর অনলাইনে আবেদন করুন।
নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আরো জানতে পারেন।
সরকারি চাকরির খবর ২০২৬
প্রাইভেট চাকরির খবর ২০২৬
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী
আবেদনের সময়সীমা (Application Timeline)
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) ২০২৬-এর জন্য আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
সময়সীমা সম্পর্কিত বিষয়নির্ধারিত তারিখ ও সময়
অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা।
অনলাইনে আবেদন শেষ তারিখ ও সময়১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০ টা।
গুরুত্বপূর্ণ: শেষ দিনে সার্ভার ব্যস্ততা বা কারিগরি সমস্যার কারণে আবেদন করতে সমস্যা হতে পারে। তাই ঝামেলা এড়াতে শেষ সময়ের অন্তত ৩-৪ দিন আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা বুদ্ধিমানের কাজ।
অনলাইনে আবেদন পদ্ধতি (Online Application Process)
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২৬-এ আবেদন করতে নিচের ধাপগুলো সতর্কতার সাথে অনুসরণ করুন:
১) প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন: https://bari.teletalk.com.bd
২) এরপর “Application Form” অপশনে ক্লিক করুন।
৩) আপনার যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত পদের নাম নির্বাচন করে পরবর্তী ধাপে যান।
৪) আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে “Yes” নির্বাচন করুন, অন্যথায় “No” নির্বাচন করে এগিয়ে যান।
৫) এখন ফরমে ধাপে ধাপে নিচের তথ্যগুলো পূরণ করুনঃ
৬) এবার ছবি ও স্বাক্ষর আপলোড করুন। এক্ষেত্রে –
৭) সব তথ্য সাবমিট করার আগে পুনরায় যাচাই করুন। সব কিছু ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করুন। সাবমিট সফল হলে একটি Applicant’s Copy পাবেন যা ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। এতে থাকা User ID-টি পরবর্তী সব কাজের জন্য প্রয়োজন হবে।
অনলাইনে ফি জমা (Application Fee Payment)
আবেদন ফরম সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Prepaid SIM এর মাধ্যমে ২টি SMS করে আবেদন ফি জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বিষয়তথ্য
আবেদন ফি৫৬/-, ১১২/-, ১৬৮/- ও ২২৩/- টাকা (পদভেদে)
ফি জমাদানের মাধ্যমটেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে (SMS)
জমাদানের সময়সীমাআবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে
SMS পাঠানোর নিয়ম:
১ম SMS:
BARI <space> User ID লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
Example: BARI DEFABC পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
Reply SMS এ ফিরবে – Applicant’s Name, fee amount ও একটি PIN Number (যেমন: 12345678)
২য় SMS:
BARI <space> YES <space> PIN লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
Example: BARI YES 12345678 পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
Reply: “Congratulations, applicant’s name, Payment completed successfully for BSCIC application… User ID is (XXXXXXX) and Password (XXXXXXX)”
ফি সফলভাবে জমা হলে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন যেখানে User ID ও Password দেওয়া থাকবে। এটি যত্ন করে লিখে রাখুন কারণ পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোড করতে এটি লাগবে।
User ID / Password ভুলে গেলে পুনরুদ্ধার করার উপায়
যদি কোনো কারণে ইউজার আইডি বা পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, তবে নিচের পদ্ধতিতে SMS এর মাধ্যমে পুনরুদ্ধার করতে পারবেন:
(১) যদি User ID জানা থাকে:
BARI <space> HELP <space> USER <space> UserID পাঠিয়ে দিন 16222 নম্বরে।
(২) যদি PIN Number জানা থাকে:
BARI <space> HELP <space> PIN <space> PINNumber পাঠিয়ে দিন 16222 নম্বরে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চাকরি পরীক্ষা পদ্ধতি (Exam Steps)
BARI কর্তৃপক্ষ সাধারণত তিনটি প্রধান ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করে থাকে:
১. লিখিত পরীক্ষা (Written Exam)
২. ব্যবহারিক পরীক্ষা (শুধুমাত্র কম্পিউটার বা কারিগরি পদের জন্য)
৩. মৌখিক পরীক্ষা (Viva Voce)
পরীক্ষার সময় ও প্রবেশপত্র (Admit Card & Exam Schedule)
পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের নিজ দায়িত্বে https://bari.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র বা Admit Card ডাউনলোড করে নিতে হবে। প্রবেশপত্র ব্যতীত কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
উল্লেখ্য যে, Admit Card ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
আবেদন করার আগে নিম্নে দেওয়া বিষয়গুলো জেনে নিবেন
প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দেশের বৃহত্তম ও অন্যতম শীর্ষস্থানীয় বহুমুখী স্বায়ত্তশাসিত কৃষি গবেষণা প্রতিষ্ঠান। গাজীপুরের জয়দেবপুরে প্রধান কার্যালয় অবস্থিত এই প্রতিষ্ঠানটি মূলত দানাদার শস্য, তেলবীজ, ডাল, কন্দাল ফসল, ফল, সবজি ও মসলাসহ ২ শতাধিক ফসলের উচ্চফলনশীল জাত উদ্ভাবন এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি নিয়ে কাজ করে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে লাভজনক ও টেকসই করার ক্ষেত্রে বিএআরআই-এর ভূমিকা অপরিসীম।
একজন পরীক্ষার্থী হিসেবে এই প্রতিষ্ঠান সম্পর্কে মৌলিক ধারণা রাখা কেবল আপনার আত্মবিশ্বাসই বাড়ায় না, বরং মৌখিক পরীক্ষায় (ভাইভা) নিজেকে একজন সচেতন, আধুনিক ও কৃষিবান্ধব প্রার্থী হিসেবে প্রমাণ করতে বিশেষভাবে সহায়তা করে। বিশেষ করে বিএআরআই কর্তৃক উদ্ভাবিত ফসলের নতুন জাতসমূহ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সক্ষমতা এবং কৃষকদের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার কার্যক্রম সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে নিয়োগকর্তাদের কাছে প্রার্থীর নিষ্ঠা ও দেশপ্রেম ইতিবাচকভাবে ফুটে ওঠে। তাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য, ভিশন এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে এর অনন্য অবদান সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা সফলতার পথে আপনাকে অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে রাখবে।
আপনার প্রস্তুতির জন্য কিছু জরুরি তথ্য:
প্রধান কার্যাবলি:
পরামর্শ: ভাইভার প্রস্তুতির জন্য বর্তমানে বিএআরআই-এর মহাপরিচালকের নাম এবং সম্প্রতি তাদের উদ্ভাবিত কোনো জনপ্রিয় ফসলের জাত (যেমন: বারী মাল্টা-১ বা বারী আম-৪) সম্পর্কে ধারণা রাখা আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।
আবেদনের মাধ্যম
আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। সরাসরি কোনো আবেদনপত্র বা ডাকযোগে পাঠানো কোনো কপি গ্রহণ করা হবে না।
আবেদনের শর্ত
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ভুয়া তথ্য প্রদান করলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) সহায়তা ও যোগাযোগের তথ্য
অফিসিয়াল যোগাযোগের ঠিকানা:
মাধ্যমতথ্য
প্রতিষ্ঠানবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)
ঠিকানাবারি রোড, গাজীপুর ১৭০১
ফোন নম্বর০২-৯২৫২৭১৫
ইমেইলJ.Smith@bari.gov.bd
অফিসিয়াল ওয়েবসাইটhttps://bari.gov.bd
অনলাইন আবেদন ও টেকনিক্যাল সাপোর্ট:
যোগাযোগ মাধ্যমতথ্য
অনলাইন আবেদন লিংকhttps://bari.teletalk.com.bd
টেলিটক হেল্পলাইন১২১ (যেকোনো টেলিটক নাম্বার থেকে)
ইমেইল সাপোর্টalljobs.query@teletalk.com.bd
ফেসবুক পেজfacebook.com/alljobsbdTeletalk
ইমেইল বা মেসেজ পাঠানোর সময় Subject–এ লিখবেন:
Organization Name: BARI
Post Name: [পদের নাম]
Applicant’s User ID: XXXXX
Contact Number: 01XXXXXXXXX
গুরুত্বপূর্ণ সতর্কতা
কোনোভাবেই কারো সাথে টাকা লেনদেন করে চাকরি নেয়ার চেষ্টা করবে না। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কখনো ব্যক্তিগতভাবে অর্থ দাবি করে না। কেউ চাকরির প্রলোভন দেখিয়ে টাকা চাইলে তাকে প্রতারক হিসেবে গণ্য করে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করুন। লেনদেনের সম্পূর্ণ ঝুঁকি ও দায়িত্ব প্রার্থীর নিজের।
সময় থাকতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর চাকরির জন্য আপনার আবেদনটি দ্রুত সেরে ফেলুন। কারণ নির্ধারিত সময় পেরিয়ে গেলে নতুন করে আর আবেদন করার কোনো সুযোগ থাকবে না। সাধারণত শেষ মুহূর্তে আবেদন করতে গিয়ে সার্ভারে অতিরিক্ত চাপ বা প্রযুক্তিগত বিভ্রাটের কারণে অনেকেই সমস্যার সম্মুখীন হন। এছাড়া তাড়াহুড়ো করে আবেদন করতে গেলে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড বা তথ্য প্রদানে ভুল হওয়ার আশঙ্কা থাকে। তাই যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এবং নিশ্চিন্তে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আবেদনের সময়সীমা শেষ হওয়ার অন্তত কয়েকদিন আগেই আবেদন করে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ।
নিচে সাম্প্রতিক আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন –
📢 সবার আগে সরকারি ও বেসরকারি চাকরির সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন bdgovtnotice.com
4.4/5 - (5 votes)
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) কর্তৃপক্ষ হতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Agricultural Research Institute Job Circular 2026) ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয় এবং ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক আমার দেশ সংবাদ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৩৪টি ক্যাটাগরি পদে ৩০১ জন যোগ্য নারী ও পুরুষকে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের কৃষি গবেষণার অন্যতম প্রধান প্রতিষ্ঠান, তাই এখানে কর্মসংস্থান অত্যন্ত সম্মানজনক এবং নিশ্চিত ক্যারিয়ার গড়ার সুযোগ প্রদান করে।
প্রার্থীদেরকে অনলাইনে https://bari.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তির প্রতিটি শর্ত ও নিয়মাবলী নিখুঁতভাবে জেনে নেওয়া আবশ্যক।
অনলাইন আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা।
অনলাইন আবেদন শেষ: ১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০ টা।
Other benefits are as per company policy.
Work at office
Full time
Bangladesh
Applications for this job are handled on the company's own website.
Bangladesh Agricultural Research Institute (BARI) — head office of the Government of Bangladesh.
এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যক্তি/প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোন প্রকার হয়রানিমূলক (শারীরিক/মানসিক) আচরণ করলে অতিসত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। চাকরিকালীন কোন প্রকার হয়রানির (শারীরিক/মানসিক) সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না। কোন প্রকার অর্থ লেনদেন বা নিয়োগদাতা কর্তৃক হয়রানির দায়িত্ব Chakrie বহন করবে না।
Tell us at once if the advertiser asks you for money, or behaves in any harassing (physical or mental) way during hiring — or report the job. Never pay anyone to get a job. Do not join anywhere you see a risk of harassment. Chakrie takes no responsibility for money changing hands, or for harassment by an employer.