
Badabon SanghoVerified
Chakrie never asks for money to apply. Report any employer who does.
সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাশ
বাগের হাট স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হবে।
নারীদের অগ্রাধিকার দেয়া হবে। পুরুষ প্রার্থীও আবেদন করতে পারবেন।
বিধবা, তালাকপ্রাপ্তা, একক ও শারীরিক প্রতিবন্ধী নারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।।
আবেদনের জন্য কোনো ধরণের খরচ নেই।
যে কোনো প্রকার সুপারিশ আবেদনকারীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
বাদাবন সংঘ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করা বা চাকুরির এই বিজ্ঞপ্তি বাতিল করতে পারবে।
Job Context
বাদাবন সংঘ একটি নারী অধিকার ও নারী পরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বাদাবন সংঘ বাগেরহাট, ঢাকা, খুলনা, নওগাঁ ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ করছে। নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে গ্রাম পর্যায়ে দল তৈরী, উঠান বৈঠক আয়োজন ও সচেতনতামূলক কার্যক্রম, সঞ্চয় ও ঋণ কার্যক্রমের জন্য বাগেরহাট জেলার কচুয়া শাখা, সিএন্ডবি বাজার শাখা, বেতাগা শাখা ও মোংলা শাখার জন্য কর্মসূচী সংগঠক পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেয়া হবে। বাগেরহাট স্থানীয় বাসিন্দার মধ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে কর্মসূচি সংগঠক পদে দরখাস্ত আহবান করছে।
Job Responsibilities
সাপ্তাহিক উঠান বৈঠকে উন্নয়নমূলক আলোচনা করা, যেমন: নারীর প্রতি সহিংসতার ধরণ ও প্রতিকার, বাল্য বিবাহ বিষয়ে সচেতনতা ইত্যাদি।
সদস্য জরিপের মাধ্যমে নতুন দল গঠন করা এবং দলীয় সদস্যদের সহিত নিয়মিত যোগাযোগ স্থাপন করা।
মাসিক কর্ম পরিকল্পনা তৈরী করা এবং তদানুসারে প্রতিদিন কাজ করা।
মাঠ পর্যায়ে সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা করা।
নারী সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা ও সদস্যদের মধ্যে ঐক্যমত তৈরী করা।
দলীয় সদস্যদের নিয়ে নিয়মিত সাপ্তাহিক সভা করা এবং দলীয় পর্যায়ে প্রবিধান লেখা ও অন্যান্য খাতাপত্র এবং সদস্য পাশবই হালনাগাদ রাখা।
অফিস কর্তৃক প্রদত্ত জরিপের কাজে অংশগ্রহণ করা।
সদস্যদের নারীবাদী চিন্তা ও নেতৃত্ব তৈরী করা এবং সদস্যদের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ ও প্রতিরোধ তৈরীতে উদ্বুদ্ধ করা।
মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে সভা, সেমিনার ও প্রশিক্ষণ আয়োজন করার জন্য সহযোগিতা করা
Work at office
Full time
Bagerhat
Applications for this job are handled on the company's own website.
Badabon Sangho is a women’s rights and women-led organization, working for lower-caste, dalit, fisher-folks, farmers, climate displaced people, landowners, indigenous, survivors, religious minorities and girls. It is (a non-profit and non-political organi