Blue Orchard Bangladesh-এর TAQWA, BRANDEX, SUPER CLEAN, GERMKILL, GLOW & GLAZE, CLEANZO এবং VIXPRO ব্র্যান্ডের বিভিন্ন Toiletries, Cosmetics & Food পণ্য উৎপাদন ও বিপণন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দক্ষ, উদ্যমী ও দায়িত্বশীল Production Officer নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: প্রোডাকশন অফিসার (Production Officer)
কর্মস্থল: ফরিদপুর সদর, ফরিদপুর — কারখানা।
পদের দায়িত্ব ও কর্তব্য:
- নির্ধারিত উৎপাদন পরিকল্পনা অনুযায়ী দৈনিক উৎপাদন কার্যক্রম পরিচালনা ও তদারকি করা।
- উৎপাদন প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না তা নিশ্চিত করা এবং মান নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি করা।
- কাঁচামাল ও প্যাকেজিং উপকরণের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা।
- মেশিন ও যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং কার্যক্ষমতা পর্যবেক্ষণ করা।
- দৈনিক ও প্রয়োজনীয় অন্যান্য উৎপাদন-সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা।
- উৎপাদন কর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং কর্মদক্ষতা নিশ্চিত করা।
- উৎপাদন কার্যক্রমে নিরাপত্তা, শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা।
- প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা
- উৎপাদন প্রক্রিয়া, GMP এবং মান নিয়ন্ত্রণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।
- কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে; বিশেষ করে MS Office-এ কাজ করার সক্ষমতা থাকতে হবে।
- সমস্যা চিহ্নিতকরণ, সমাধান ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতে হবে।
- চাপের মধ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- দল পরিচালনা ও সমন্বয়ের সক্ষমতা থাকতে হবে।