
DAK DIYE JAIVerified
Chakrie never asks for money to apply. Report any employer who does.
হিসাববিজ্ঞানে স্নাতকোত্তরসহ স্বনামধন্য সিএ ফার্ম হতে সিএ কোর্স সম্পন্ন হতে হবে।
বয়স সর্বোচ্চ ৫০ বছর;
জাতীয় পর্যায়ের এনজিও (এমএফআই)-তে অডিট কাজে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক। এর মধ্যে অডিট বিভাগের প্রধান হিসেবে অন্তত ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
অ্যাকাউন্টিং নীতিমালা, অডিটিং স্ট্যান্ডার্ড, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কমপ্লায়েন্স কাঠামোর ওপর গভীর জ্ঞান থাকতে হবে;
দাতা সংস্থার বিধিমালা এবং কমপ্লায়েন্স প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে;
অভ্যন্তরীণ অডিট পদ্ধতি, পরিবর্তনের ধারা এবং জাতীয়/আন্তর্জাতিক সেরা অনুশীলন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে;
আর্থিক রেকর্ড, প্রতিবেদন এবং বিবরণী তৈরি পর্যালোচনা, বিশ্লেষণ ও ব্যাখ্যা করার প্রমাণিত দক্ষতা আবশ্যক;
মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার-সহায়তাপ্রাপ্ত অডিট কৌশলে দক্ষতা থাকতে হবে;
শক্তিশালী বিশ্লেষণাত্মক, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, যার সাথে সঠিক বিচারবুদ্ধি প্রয়োগ এবং ডেডলাইনের মধ্যে একাধিক অগ্রাধিকার পরিচালনা ও বাস্তবায়ন করার দক্ষতা আবশ্যক;
লিখিত ও মৌখিক যোগাযোগের দক্ষতা, যার মাধ্যমে সংস্থার ভেতরে ও বাইরের সকল স্তরের স্টেকহোল্ডারদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করা যায়;
শক্তিশালী পারস্পরিক সম্পর্ক ও লোকবল ব্যবস্থাপনা দক্ষতা এবং বিভিন্ন পরিবেশে যেমন-উপকূলীয় এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে;
নিয়মিতভাবে মাঠ পরিদর্শনের মানসিকতা থাকতে হবে;
বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মটরসাইকেল চালাতে পারদর্শী হতে হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদ প্রাপ্ত, সনদ নং (০১১২১-০০৮৩৫-০০২৩৭) এবং পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত সংস্থার ঋণ কর্মসূচিতে উপরোক্ত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করার লক্ষ্যে আবেদন পত্র আহবান করা হচ্ছে।
চাকরির দায়িত্বসমূহ:
নির্বাহী পরিচালক / উপ-নির্বাহী পরিচালক এর সরাসরি তত্ত্বাবধানে অডিট কাজ সম্পন্ন করা;
হেড অফিস টিমের সাথে কাজ করে কার্যকর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স প্রক্রিয়া এবং ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন, বজায় রাখা এবং জোরদার করার ক্ষেত্রে ভৃমিকা পালন করা;
নিয়মিত মাসিক ও ত্রৈমাসিক কাজের অগ্রগতি পর্যালোচনা, স্পট চেক, মাঠ পরিদর্শন এবং অন্যান্য কমপ্লায়েন্স কার্যক্রমসহ একটি বার্ষিক কমপ্লায়েন্স পর্যবেক্ষণ ও পর্যালোচনা পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করা;
দাতা সংস্থার নিয়মাবলী, প্রাতিষ্ঠানিক নীতি, পদ্ধতি এবং প্রবিধানের সাথে কমপ্লায়েন্স বা অনুগত থাকা নিশ্চিত করা;
কমপ্লায়েন্স বাস্তবায়নের দুর্বলতা ও ঝুঁকির ক্ষেত্রগুলো চিহ্নিত করা; ঝুঁকি মূল্যায়ন করা এবং সংশোধনমূলক অ্যাকশন প্ল্যান তৈরি, বাস্তবায়ন ও পর্যবেক্ষণে সহায়তা করা;
প্রতিষ্ঠানের ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর সমন্বয় সাধন করা এবং অপারেশনাল, আর্থিক, কমপ্লায়েন্স এবং কার্যক্রমগত ঝুঁকিগুলো চিহ্নিত করতে, মূল্যায়ন করতে, প্রশমিত করতে এবং পর্যবেক্ষণ করতে ম্যানেজমেন্টের সাথে সক্রিয়ভাবে কাজ করা;
প্রাতিষ্ঠানিক নীতি অনুযায়ী কার্যকর পর্যবেক্ষণ ও তদারকি ব্যবস্থা তৈরি, বাস্তবায়ন ও বজায় রাখা, যার মধ্যে রয়েছে পর্যবেক্ষণমূলক পরিদর্শন, কমপ্লায়েন্স অডিট এবং সংশোধনমূলক পদক্ষেপগুলোর ফলো-আপ করা;
বাহ্যিক অডিট, দাতা সংস্থার পর্যালোচনা ও অডিট এবং অন্যান্য কমপ্লায়েন্স মূল্যায়নে পরিচালককে সহায়তা করা এবং অডিটের ফলাফল ও সুপারিশ বাস্তবায়নে ম্যানেজমেন্টকে সহযোগিতা করা;
নির্বাহী পরিচালক / উপ-নির্বাহী পরিচালকের কাছে অডিটের ফলাফল, কমপ্লায়েন্সের সুপারিশ এবং ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যানের বাস্তবায়নের অবস্থা ট্র্যাক করা, পর্যবেক্ষণ করা এবং নিয়মিত প্রতিবেদন পেশ করা;
প্রয়োজন অনুযায়ী পর্যালোচনা প্রক্রিয়ায় এবং অন্যান্য অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মূল্যায়নে অর্থ ও হিসাব টিমকে সহায়তা করা।
ব্যবস্থাপনার নিকট কমপ্লায়েন্স পর্যালোচনার প্রতিবেদন, ঝুঁকি মূল্যায়ন এবং ম্যানেজমেন্ট আপডেট প্রতিবেদন উপস্থাপন করা।
কমপ্লায়েন্স ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি তৈরি, প্রশিক্ষণ প্রদান ও সমন্বয় করা;
কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা মূল্যায়ন করা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যবস্থাপনাকে অবহিত করা;
একটি কার্যকর কমপ্লায়েন্স ও নৈতিকতা প্রোগ্রাম বজায় রাখা এবং প্রচার করা, যার মধ্যে কমপ্লায়েন্স সংক্রান্ত উদ্বেগ, অসদাচরণ বা অনিয়ম রিপোর্টের জন্য একটি গোপনীয় যোগাযোগের মাধ্যম হিসেবে দায়িত্ব পালন করা;
প্রয়োজন অনুযায়ী কমপ্লায়েন্স তদন্ত, বিশেষ পর্যালোচনা এবং বিশ্লেষণমূলক কাজ পরিচালনা করা;
প্রাতিষ্ঠানিক রিপোর্টিং প্রয়োজনীয়তা অনুসারে সন্দেহভাজন জালিয়াতি, গুরুতর অসদাচরণ বা অন্যান্য উল্লেখযোগ্য কমপ্লায়েন্স সংক্রান্ত উদ্বেগের বিষয়গুলো অবিলম্বে ব্যবস্থাপনাকে জানানো;
নীতিমালা, পদ্ধতি, পর্যবেক্ষণের টুলস্ , টেমপ্লেট এবং সর্বোত্তম অনুশীলনগুলো পর্যালোচনা ও উন্নত করতে সবার সাথে সহযোগিতা করা;
সংস্থার অডিট টিমের সদস্যদের দক্ষতারসাথে পরিচালনা ও দিকনির্দেশনা প্রদান করা;
শাখা পর্যায়ে শতভাগ সদস্য পাশবই ব্যালেন্সিং কাজ পরিচালনা/তদারকিসহ সকল নথি যাচাই করা;
দাতা সংস্থার চাহিদা, প্রয়োজনীয়তা, কমপ্লায়েন্স মান এবং ক্ষুদ্রঋণ সেক্টরের সেরা অনুশীলন সম্পর্কে হালনাগাদ ধারণা রাখা।
Work at office
Full time
Pirojpur
Applications for this job are handled on the company's own website.
