Community Development Centre-CODECVerified
Chakrie never asks for money to apply. Report any employer who does.
অগ্রসর ঋণ বিতরণ, আদায় ও গুণগত মানসংক্রান্ত সাপ্তাহিক ও মাসিক লক্ষ্যমাত্রা বিশ্লেষণ করে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা।
SME-এর কার্যক্রম সম্প্রসারণের জন্য বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি এবং এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।
SME-এর কার্যক্রম প্রচার, প্রসার, গুণগত মান এবং ধারাবাহিকতা বজায় রাখা।
সম্ভাব্য ঋণীর পরিচয়, আয়-ব্যয়, ব্যবসা বা পেশা, সম্পদ, দায়দেনা, জামিনদার এবং ঋণ পরিশোধের সক্ষমতা যথাযথভাবে যাচাই করার জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরকে তৈরি করা।
প্রতিষ্ঠানের ঋণ নীতিমালা, অনুমোদিত ঋণসীমা, যাচাই প্রক্রিয়া ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা।
কিস্তি আদায়, বকেয়া, OTR, PAR এবং ঝুঁকিপূর্ণ SME/ME ঋণীসংক্রান্ত তথ্য নিয়মিত পর্যালোচনা ও বিশ্লেষণ করা।
বকেয়া বা PAR বৃদ্ধির কারণ চিহ্নিত করে সংশ্লিষ্ট শাখা, এলাকা ও জোন ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করা।
ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত ঋণীদের জন্য পৃথক ফলোআপ পরিকল্পনা প্রণয়ন, মাঠপর্যায়ে নিবিড় মনিটরিং এবং আদায়-সহায়ক পদক্ষেপ গ্রহণ করা।
সংশ্লিষ্ট শাখা, এলাকা ও জোন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় করে অগ্রসর ঋণ কার্যক্রমের অগ্রগতি ও ঝুঁকি পর্যালোচনা করা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিশেষ পরিদর্শন, অনুসন্ধান, তথ্যসংগ্রহ ও বিশ্লেষণমূলক কাজে অংশগ্রহণ করা।
Work at office
Full time
Chattogram
Applications for this job are handled on the company's own website.
CODEC is a National NGO, working with the disadvantage coastal and fisherflok communities for their socio-cultural and economic development.