বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ BHTPAVerified
Chakrie never asks for money to apply. Report any employer who does.
১. অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদ: ০২টি
বেতনস্কেল ও গ্রেড:
৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা:
কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগপদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে [সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পারসোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী] ।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
অনূর্ধ্ব ৩২ বছর।
২. সহকারী পরিচালক (প্রশাসন)
পদ: ০১টি
বেতনস্কেল ও গ্রেড:
৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) সহ অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা ৪ বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি।
অভিজ্ঞতা:
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৪ বছর)। ১২ অক্টোবর ২০২৫ তারিখের বিজ্ঞপ্তির প্রার্থীদের পুনরায় আবেদন নিষ্প্রয়োজন।
৩. সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট)
পদ: ০১টি
বেতনস্কেল ও গ্রেড:
৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) সহ অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা ৪ বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি।
অভিজ্ঞতা:
কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ৩৪ বছর)।
৪. সহকারী পরিচালক (বিনিয়োগ)
পদ: ০১টি
বেতনস্কেল ও গ্রেড:
৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি / শিল্প ব্যবস্থাপনা / ফাইন্যান্স / মার্কেটিং / ব্যবসায় প্রশাসন / ব্যবস্থাপনা বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা উল্লিখিত বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) সহ অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা ৪ বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি।
অভিজ্ঞতা:
কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ৩৪ বছর)।
৫. সহকারী পরিচালক
পদ: ০৯টি
বেতনস্কেল ও গ্রেড:
৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) সহ অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা ৪ বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি।
অভিজ্ঞতা:
কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ৩৪ বছর)।
৬. সহকারী প্রকৌশলী (ই/এম)
পদ: ১০টি
বেতনস্কেল ও গ্রেড:
৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / মেকানিক্যাল / মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
অভিজ্ঞতা:
ইঞ্জিনিয়ারিং কাজে বাস্তব জ্ঞান ও দক্ষতা।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ৩৪ বছর)।
৭. সহকারী প্রকৌশলী (সিভিল)
পদ: ০১টি
বেতনস্কেল ও গ্রেড:
৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
অভিজ্ঞতা:
সিভিল কনস্ট্রাকশন ও সাইট ইঞ্জিনিয়ারিং কাজে দক্ষতা।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ৩৪ বছর)।
৮. রিসার্চ অফিসার
পদ: ০১টি
বেতনস্কেল ও গ্রেড:
৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি / পরিসংখ্যান / শিল্প ব্যবস্থাপনা / ব্যবস্থাপনা বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা উল্লিখিত বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) সহ অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা ৪ বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি।
অভিজ্ঞতা:
কম্পিউটার চালনায় পারদর্শিতা ও ডাটা বিশ্লেষণ দক্ষতা।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
৯. জনসংযোগ কর্মকর্তা
পদ: ০১টি
বেতনস্কেল ও গ্রেড:
৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা / আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা উল্লিখিত বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) সহ অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা ৪ বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি।
অভিজ্ঞতা:
মিডিয়া, প্রেস রিলিজ ও জনসংযোগ সংক্রান্ত কাজে দক্ষতা।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
১০. সহকারী প্রোগ্রামার
পদ: ০৮টি
বেতনস্কেল ও গ্রেড:
৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা:
কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে [সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পারসোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী] ।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
১১. উপ সহকারী প্রকৌশলী (ই/এম)
পদ: ০১টি
বেতনস্কেল ও গ্রেড:
১০ম গ্রেড (১৬,০০০-৩৮,৬৪০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
অভিজ্ঞতা:
কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব ৩২ বছর। ১২ অক্টোবর ২০২৫ তারিখের বিজ্ঞপ্তির প্রার্থীদের পুনরায় আবেদন নিষ্প্রয়োজন।
১২. উপ সহকারী প্রকৌশলী (সিভিল)
পদ: ০২টি
বেতনস্কেল ও গ্রেড:
১০ম গ্রেড (১৬,০০০-৩৮,৬৪০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
অভিজ্ঞতা:
কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও সাইট ড্রয়িং জ্ঞান।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব ৩২ বছর। ১২ অক্টোবর ২০২৫ তারিখের বিজ্ঞপ্তির প্রার্থীদের পুনরায় আবেদন নিষ্প্রয়োজন।
১৩. প্রশাসনিক কর্মকর্তা
পদ: ০১টি
বেতনস্কেল ও গ্রেড:
১০ম গ্রেড (১৬,০০০-৩৮,৬৪০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) সহ অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা ৪ বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি।
অভিজ্ঞতা:
কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও দাপ্তরিক নথি ব্যবস্থাপনা।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
১৪. উপ সহকারী পরিচালক
পদ: ০৩টি
বেতনস্কেল ও গ্রেড:
১০ম গ্রেড (১৬,০০০-৩৮,৬৪০/-)
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) সহ অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা ৪ বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি।
অভিজ্ঞতা:
কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
অন্যান্য যোগ্যতা / দক্ষতা:
শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল পদের প্রার্থীর জন্য ১৮ আগস্ট ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে ক্রমিক ২ থেকে ৭ নম্বর পর্যন্ত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আপনার বয়স নিরূপণ করতে আমাদের সাইটের বয়স বের করার ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
হাই-টেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী বাংলাদেশের সকল জেলার যোগ্য নাগরিকগণ উল্লিখিত পদসমূহে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ জব সামারি
💡 কেন এই চাকরিতে আবেদন করবেন?
প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
জব লোকেশন ঢাকা (আগারগাঁও)
পদের ক্যাটাগরি ১৪ টি
মোট শূন্যপদ ৪২ জন
চাকরির ধরন সরকারি চাকরি
বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ৩৪ বছর)
শিক্ষাগত যোগ্যতা স্নাতক / বিএসসি ইঞ্জিনিয়ারিং / মাস্টার্স বা ডিপ্লোমা
জেলা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদনযোগ্য
বেতন/গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেড
আবেদনের ফি ২২৩/- টাকা (অনগ্রসর প্রার্থীদের ৫৬/- টাকা)
বিজ্ঞপ্তির সোর্স অফিশিয়াল ওয়েবসাইট ও দৈনিক ইত্তেফাক, ২৮ আগস্ট ২০২৬
স্মারক নম্বর ৫৬.০২.০০০০.০০০.০২৩.১১.০০০৪.২৬-১৫০
বিজ্ঞপ্তি জারির তারিখ ২৯ আগস্ট ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২৮ আগস্ট ২০২৬
আবেদন শুরুর তারিখ ৩০ আগস্ট ২০২৬ সকাল ০৯:০০ টা
আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা
আবেদন পদ্ধতি অনলাইন
(bhtpa.teletalk.com.bd)
কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন একটি আধুনিক ও গতিশীল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ২০১০ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিল্প স্থাপন, সফটওয়্যার পার্ক ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ, হাই-টেক ইন্ডাস্ট্রিজের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে।
অফিশিয়াল ওয়েবসাইট bhtpa.gov.bd
হেড অফিসের ঠিকানা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইসিটি টাওয়ার (১০ম তলা), ই-১৪/এক্স, আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন নাম্বার ০২-৫৫০০৬৯৭৫
ফ্যাক্স নাম্বার ৮৮-০২-৫৫০০৬৮৪১
ই-মেইল info@bhtpa.gov.bd
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ পদের সংক্ষিপ্ত বিবরণ
ক্রমিক পদের নাম পদ সংখ্যা বেতনস্কেল ও গ্রেড
১ অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ০২ ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
২ সহকারী পরিচালক (প্রশাসন) ০১ ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
৩ সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট) ০১ ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
৪ সহকারী পরিচালক (বিনিয়োগ) ০১ ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
৫ সহকারী পরিচালক ০৯ ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
৬ সহকারী প্রকৌশলী (ই/এম) ১০ ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
৭ সহকারী প্রকৌশলী (সিভিল) ০১ ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
৮ রিসার্চ অফিসার ০১ ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
৯ জনসংযোগ কর্মকর্তা ০১ ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
১০ সহকারী প্রোগ্রামার ০৮ ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
১১ উপ সহকারী প্রকৌশলী (ই/এম) ০১ ১০ম গ্রেড (১৬,০০০-৩৮,৬৪০/-)
১২ উপ সহকারী প্রকৌশলী (সিভিল) ০২ ১০ম গ্রেড (১৬,০০০-৩৮,৬৪০/-)
১৩ প্রশাসনিক কর্মকর্তা ০১ ১০ম গ্রেড (১৬,০০০-৩৮,৬৪০/-)
১৪ উপ সহকারী পরিচালক ০৩ ১০ম গ্রেড (১৬,০০০-৩৮,৬৪০/-)
কাদের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এই চাকরিটি সেরা সুযোগ?
যাঁরা Bangladesh Hi-Tech Park Authority Job Circular 2026-এর আওতায় আইসিটি ও প্রশাসনিক সেক্টরে একটি সম্মানজনক ১ম ও ২য় শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি দারুণ সুযোগ। বিশেষ করে বিএসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল), সিএসই/আইসিটি ডিগ্রিধারী, রিসার্চার এবং সাধারণ স্নাতকোত্তর উত্তীর্ণ মেধাবী তরুণ-তরুণীদের জন্য এটি সেরা কর্মসংস্থান।
কিভাবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন? (How to Apply)
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের নিয়ম নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
প্রথমে টেলিটকের অফিশিয়াল আবেদন পোর্টাল bhtpa.teletalk.com.bd ভিজিট করুন।
সেখানে ‘Application Form’ অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পদের নাম নির্বাচন করে ‘Next’ বাটনে প্রেস করুন।
আবেদন ফরমের প্রতিটি ঘর (ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, কোটা ইত্যাদি) শতভাগ নির্ভুলভাবে পূরণ করুন।
নির্ধারিত স্থানে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) এবং স্পষ্ট স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে আপলোড করুন।
সকল তথ্য ভালোভাবে পুনরায় যাচাই করার পর ‘Submit’ বাটনে ক্লিক করে ইউজার আইডিসহ ‘Applicant’s Copy’ ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করুন।
পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk Pre-paid মোবাইল থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী ২টি SMS পাঠিয়ে পরীক্ষার ফি (২২৩/- বা ৫৬/- টাকা) জমা দিন।
আবেদনের ছবি ও স্বাক্ষরের সাইজ:
আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)
অনলাইনে আবেদন ফরম (Application Form) সঠিকভাবে পূরণ করে সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে আবেদন ফি পরিশোধ করতে হবে:
প্রথম SMS:
bhtpa <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: bhtpa ABCDEF
দ্বিতীয় SMS:
bhtpa <space> YES <space> PIN Code লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: bhtpa YES 12345678
বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস (Preparation & Expert Tips)
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ Job Circular 2026 Images / PDFs
আপনি কি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা bhtpa Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবি খুঁজছেন? আপনার সুবিধার্থে নিচে আমরা অফিশিয়াল বিজ্ঞপ্তির হাই-রেজোলিউশন ইমেজ যুক্ত করেছি। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও ফি প্রদান সহ সকল গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনারা খুব সহজেই এখান থেকে মূল সার্কুলারটি দেখতে বা প্রয়োজনে ডাউনলোড করে রাখতে পারেন।
বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক ইত্তেফাক, ২৮ আগস্ট ২০২৬
3.8/5 - (49 votes)
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BHTPA Job Circular 2026) আনুষ্ঠানিকভাবে ২৮ আগস্ট ২০২৬ তারিখে অফিশিয়াল ওয়েবসাইট ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের শূন্য পদসমূহে সরাসরি রাজস্ব খাতে জনবল নিয়োগের জন্য ১৪টি ক্যাটাগরিতে সর্বমোট ৪২ জন যোগ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী পরিচালক, সহকারী প্রোগ্রামার, সহকারী প্রকৌশলী (ই/এম ও সিভিল), অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, রিসার্চ অফিসার, জনসংযোগ কর্মকর্তা, উপ সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও উপ সহকারী পরিচালক পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ প্রার্থীরা এই পদসমূহে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে টেলিটকের অফিশিয়াল পোর্টাল bhtpa.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) চাকরির খবর ২০২৬-এর বিস্তারিত পদ সংখ্যা, গ্রেড, বয়সসীমা, আবেদন ফি ও অনলাইন আবেদন নির্দেশিকা নিচে বিস্তারিত তুলে ধরা হলো।
✔ অফিশিয়াল সার্কুলার ও ওয়েবসাইট থেকে তথ্য যাচাইকৃত | সর্বশেষ আপডেট: ৩০ আগস্ট ২০২৬
Work at office
Full time
Bangladesh
Applications for this job are handled on the company's own website.