ভাই ভাই থাই এ্যালুমিনিয়ামVerified
Chakrie never asks for money to apply. Report any employer who does.
ন্যূনতম এসএসসি পাস হতে হবে। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় ছাড় দেয়া হবে, অসাধারণ একাডেমিক সাফল্যসহ শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজনীয়তা শিথিল করা যেতে পারে)।
বেকারি সার্ভিস, রিটেইল সেলস, ক্যাশিয়ার, কাস্টমার সার্ভিস, POS অপারেশন বা ফুড সার্ভিস-এ পূর্ব তাভিজ্ঞ্যতা থাকলে আগাধিক্কার দেওয়া হরে।
MS Office, বিশেষ করে Excel ও Word ব্যবহারে মৌলিক দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল: রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক বেকারি ও ক্যাফে। (উখিয়া)।
দায়িত্ব ও কর্তব্য
বেকারি আউটলেটে আগত গ্রাহকদের আন্তরিক, ভদ্র ও দক্ষ সেবা প্রদান করা।
গ্রাহকদের প্রয়োজন ও পছন্দ বুঝে উপযুক্ত বেকারি পণ্য নির্বাচন করতে সহায়তা করা এবং পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা।
নির্ধারিত স্থানে বেকারি পণ্যগুলো আকর্ষণীয় ও সুশৃঙ্খলভাবে প্রদর্শন করা এবং ডিসপ্লে এরিয়া সবসময় পরিপাটি রাখা।
প্রদর্শিত প্রতিটি পণ্যের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পণ্যের নাম, মূল্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যথাযথভাবে প্রদর্শন করা।
Point-of-Sale (POS) সিস্টেম সঠিকভাবে পরিচালনা করা এবং প্রতিটি বিক্রয় লেনদেন যথাযথভাবে রেকর্ড করা।
POS সিস্টেমের মাধ্যমে বিক্রয় রসিদ/ইনভয়েস তৈরি করা এবং প্রতিষ্ঠানের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী গ্রাহকের কাছ থেকে নগদ ও অন্যান্য অনুমোদিত মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা।
দৈনিক বিক্রয়, লেনদেন এবং অন্যান্য প্রাসঙ্গিক রেকর্ড সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ করা।
প্রয়োজন অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিক্রয় প্রতিবেদন (Sales Report) প্রস্তুত ও সংশ্লিষ্ট সুপারভাইজারের নিকট জমা দেওয়া।
বিক্রয়ের চাহিদা, বিদ্যমান স্টক এবং আউটলেটের প্রয়োজন অনুযায়ী বেকারি উৎপাদন (Production) টিমের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ ও পুনঃসংযোজন করা।
দ্রুত বিক্রি হওয়া পণ্য, স্বল্প মজুদের পণ্য, গ্রাহকের চাহিদা এবং প্রয়োজনীয় পুনঃসরবরাহের পরিমাণ সম্পর্কে উৎপাদন টিমকে নিয়মিত অবহিত করা।
উৎপাদন থেকে প্রাপ্ত পণ্য, বিক্রিত পণ্য, ফেরত আসা পণ্য, ক্ষতিগ্রস্ত/নষ্ট পণ্য এবং দিনের শেষের অবশিষ্ট স্টকের সঠিক রেকর্ড সংরক্ষণ করা।
পণ্যের উৎপাদন/সরবরাহের তারিখ ও সংরক্ষণকাল পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী First-In, First-Out (FIFO) পদ্ধতি অনুসরণ করে পণ্য বিক্রয় ও প্রদর্শন করা।
পণ্য পরিবেশন ও হ্যান্ডলিংয়ের সময় খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সংক্রান্ত প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনে চলা।
গ্রাহকের চাহিদা অনুযায়ী বেকারি পণ্য যথাযথভাবে প্যাকেজিং ও হস্তান্তর করা।
প্রকল্প/প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রচারমূলক কার্যক্রম, বিশেষ অফার, পণ্য প্রদর্শন ও বিক্রয় কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
গ্রাহকের পছন্দ, বিক্রয়ের প্রবণতা এবং পণ্যের চাহিদা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য প্রদান করা।
প্রতিষ্ঠানের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী নগদ বিক্রয়, ডিজিটাল/মোবাইল পেমেন্ট, ডিসকাউন্ট, রিটার্ন, ক্যানসেলেশন এবং অন্যান্য প্রাসঙ্গিক লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ করা।
আউটলেটে মূল্য তালিকা, পণ্য তালিকা, প্রচারণামূলক তথ্য এবং গ্রাহকের জন্য প্রদর্শনযোগ্য অন্যান্য তথ্য হালনাগাদ রাখা।
প্রয়োজন অনুযায়ী স্টক যাচাই, বিক্রয় অডিট, মনিটরিং ভিজিট এবং অন্যান্য হিসাব ও জবাবদিহিমূলক কার্যক্রমে সহযোগিতা করা।
প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট কর্তৃক অর্পিত অন্যান্য বেকারি সার্ভিস, বিক্রয়, রেকর্ড সংরক্ষণ বা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করা।
সুরক্ষা ও নৈতিকতা- বেকারি এ্যাসিস্ট্যান্ট (সার্ভিস) কাছ থেকে প্রত্যাশা করা হয় যে তিনি প্রতিষ্ঠানের সুরক্ষা নীতিমালা সমুন্নত রাখবেন এবং শিশু ও দুর্বল জনগোষ্ঠীকে যেকোনো ধরনের নির্যাতন, শোষণ বা ক্ষতি থেকে রক্ষা করা নিশ্চিত করবেন।
Other benefits are as per company policy.
Work at office
Full time
Cox`s Bazar (Ukhia)
Applications for this job are handled on the company's own website.