Zia Heart Foundation Hospital & Research Institute, Dinajpur.Verified
Chakrie never asks for money to apply. Report any employer who does.
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের ডিগ্রি থাকতে হবে।
MS Word, MS Excel, PowerPoint সহ কম্পিউটার পরিচালনায় বাস্তব ও ব্যবহারিক দক্ষতা থাকতে হবে।
ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলা, লেখা ও প্রয়োজনীয় যোগাযোগ সম্পাদনে সক্ষম হতে হবে।
জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, দিনাজপুর-এ নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। উল্লেখিত পদের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
চাপপূর্ণ কর্মপরিবেশে দায়িত্বশীলতা, ধৈর্য ও দক্ষতার সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।
হাসপাতালের কাস্টমার সার্ভিস/পেশেন্ট সার্ভিস, ফ্লোর ইনচার্জ, ওয়ার্ড মাস্টার, শিফট ইনচার্জ বা সুপারভাইজার হিসেবে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
জরুরি, সংকটপূর্ণ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা চিহ্নিতকরণ ও কার্যকর সমাধান প্রদানের দক্ষতা থাকতে হবে।
রোগীর দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা এবং রোগী/স্বজনের অভিযোগ ও প্রশ্নের তাৎক্ষণিক সমাধান প্রদান করা।
শিফটে প্রয়োজনীয় ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও যন্ত্রপাতি পর্যাপ্ত আছে কি না তা নিশ্চিত করা এবং ঘাটতি থাকলে কর্তৃপক্ষকে অবহিত করা।
প্রতিদিনের কার্যক্রমের সারাংশ লিখিত আকারে কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া।
হাসপাতালের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সমন্বয় সাধন করা এবং ভিজিটর ম্যানেজমেন্ট তদারকি করা।
সংক্রমণ নিয়ন্ত্রণ নীতিমালা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার হাসপাতাল মানদণ্ড বাস্তবায়ন নিশ্চিত করা।
ম্যানেজমেন্ট কর্তৃক প্রদত্ত যেকোনো দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
Other benefits are as per company policy.
Work at office
Full time
Dinajpur
Applications for this job are handled on the company's own website.