Chakrie never asks for money to apply. Report any employer who does.
আমরা এমন কাউকে চাই, যিনি,
একই প্রশ্ন দিনে ৫০ বার শুনলেও ৫০তম শিক্ষার্থীকেও প্রথম শিক্ষার্থীর মতো গুরুত্ব দিয়ে উত্তর দিতে পারবেন।
“IELTS ছাড়া কি সম্ভব?”, “ফান্ড কম হলে কী করবো?”, “ভিসার গ্যারান্টি দিতে পারবেন?”-এ ধরনের প্রশ্নে অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে তথ্য, নীতিমালা ও বাস্তবতার ভিত্তিতে শিক্ষার্থীকে সঠিকভাবে guide করতে পারবেন।
শুধু Lead-এর সঙ্গে কথা বলেই দায়িত্ব শেষ মনে করবেন না; বরং নিয়মিত follow-up করে qualified student-কে application stage পর্যন্ত নিয়ে যাওয়ার ownership নিতে পারবেন।
একই সঙ্গে প্রতিষ্ঠানের নিয়ম, reporting structure, deadline এবং professional discipline মেনে একটি টিমের অংশ হিসেবে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
RTL Immigration & Visa Advisory একটি আন্তর্জাতিক শিক্ষা ও ভিসা পরামর্শদাতা প্রতিষ্ঠান। আমরা শিক্ষার্থী ও পরিবারের জন্য বিদেশে Schooling, Diploma, Bachelor's, Master's এবং Higher Education Pathway বিষয়ে পেশাদার কাউন্সেলিং, অ্যাডমিশন ও ভিসা প্রসেসিং সাপোর্ট প্রদান করি।
আমাদের প্রধান Study Destination-এর মধ্যে রয়েছে New Zealand, Canada, USA এবং Europe এর বিভিন্ন দেশ।
আমাদের কাছে Student Counselling মানে শুধু একটি দেশ, কোর্স বা বিশ্ববিদ্যালয়ের নাম বলে দেওয়া নয়। একজন শিক্ষার্থীর Academic Background, English Proficiency, Financial Capacity, Career Goal এবং Future Plan বুঝে তার জন্য বাস্তবসম্মত ও উপযুক্ত Study Pathway তৈরি করাই একজন Counsellor-এর মূল দায়িত্ব।
আমরা এমন একজন দক্ষ, দায়িত্বশীল, ধৈর্যশীল ও ফলাফলমুখী Student Counsellor খুঁজছি, যিনি শিক্ষার্থীর প্রথম enquiry থেকে admission stage পর্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন এবং প্রতিষ্ঠানের নিয়ম, professional ethics ও accountability বজায় রাখবেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের বিদেশে Schooling ও Higher Education বিষয়ে পেশাদার কাউন্সেলিং প্রদান করতে হবে।
শিক্ষার্থীর Academic Profile, English Proficiency, Financial Capacity এবং Career Goal বিশ্লেষণ করে উপযুক্ত Country, Institution এবং Program চিহ্নিত করতে হবে।
New Zealand, Canada, Australia, USA, UK এবং Europe-এর বিভিন্ন Study Option সম্পর্কে নিয়মিত আপডেট থাকতে হবে।
School, College, University, Diploma, Bachelor's এবং Master's Program সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই করে শিক্ষার্থীকে সঠিকভাবে বুঝিয়ে বলতে হবে।
Tuition Fees, Entry Requirements, English Language Requirements, Intake, Scholarship এবং প্রয়োজনীয় Documents সম্পর্কে পরিষ্কার ও নির্ভুল ধারণা দিতে হবে।
নতুন Lead-এর সঙ্গে দ্রুত যোগাযোগ করে প্রয়োজন অনুযায়ী Phone Counselling, Follow-up এবং Face-to-Face Consultation পরিচালনা করতে হবে।
প্রতিটি Lead-এর counselling ও follow-up status নিয়মিত এবং সঠিকভাবে maintain করতে হবে।
Potential Lead শনাক্ত করে তাকে যথাযথভাবে Application/Admission-এর পরবর্তী ধাপে নিয়ে যেতে হবে।
শিক্ষার্থী ও অভিভাবকের প্রশ্নের উত্তর অনুমান বা অযাচাইকৃত তথ্যের ভিত্তিতে নয়, বরং সঠিক তথ্য, বাস্তবতা এবং সংশ্লিষ্ট নিয়মের ভিত্তিতে দিতে হবে।
Admission এবং Visa Team-এর সঙ্গে নিয়মিত coordination করে student file-এর smooth progression নিশ্চিত করতে হবে।
Application-এর জন্য প্রয়োজনীয় documents প্রাথমিকভাবে যাচাই এবং সংশ্লিষ্ট টিমের সঙ্গে সমন্বয় করতে হবে।
নির্ধারিত counselling, follow-up এবং conversion target অর্জনের জন্য দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
Management-এর নির্ধারিত reporting system, office policy, workflow এবং professional code of conduct অনুসরণ করতে হবে।
Work at office
Full time
Dhaka (GULSHAN 1)
Applications for this job are handled on the company's own website.
RTL Bangladesh, a concern of the Unfold Group, specializes in providing comprehensive immigration and education consulting services. Located in the heart of Gulshan 1, Dhaka, with liaison offices in Melbourne (Australia), Hong Kong, and UAE, we are a regi
এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যক্তি/প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোন প্রকার হয়রানিমূলক (শারীরিক/মানসিক) আচরণ করলে অতিসত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। চাকরিকালীন কোন প্রকার হয়রানির (শারীরিক/মানসিক) সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না। কোন প্রকার অর্থ লেনদেন বা নিয়োগদাতা কর্তৃক হয়রানির দায়িত্ব Chakrie বহন করবে না।
Tell us at once if the advertiser asks you for money, or behaves in any harassing (physical or mental) way during hiring — or report the job. Never pay anyone to get a job. Do not join anywhere you see a risk of harassment. Chakrie takes no responsibility for money changing hands, or for harassment by an employer.