Social and Economic Enhancement Programme (SEEP)
Chakrie never asks for money to apply. Report any employer who does.
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (আবশ্যক)। তবে স্নাকোত্তর পাশ/অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
একাউন্টিং/ফিন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
Job Context
Ref: SEEP-DP/HR/JC-02/2026-27/100
তারিখ: ২৫/০৮/২০২৬
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নং-০০০১৪-০০০৫২-০০০৪৪)। ১৯৮৫ সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থ-সামাজিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রমের জন্য সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) পদে সরাসরি নির্বাচনী পরীক্ষার (Walk-in-interview) মাধ্যমে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।
Job Location:
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা।
প্রধান দায়িত্বসমূহ:
ভর্তি, পরিশোধ ও সঞ্চয়সহ সকল রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখা।
ঋণ বিতরণের পূর্বে ফরম, দলিলাদি, ছবি ও সদস্যের তথ্য যথাযথভাবে যাচাই করা।
স্টক, বেতন, ছুটি, নগদ ও চেক ইস্যু রেজিস্টার হালনাগাদ রাখা।
দৈনিক হিসাব সম্পন্ন, ক্যাশ মিলানো ও যাচাইকারীর স্বাক্ষর নিশ্চিত করা।
অনুমোদিত রিকুইজিশন অনুযায়ী ব্যাংক লেনদেন সম্পন্ন করা।
অটোমেশন সিস্টেম থেকে রিপোর্ট সংগ্রহ, জেনারেল লেজার ও রেজিস্টারের
সাথে মিলিয়ে দেখা এবং প্রয়োজন অনুযায়ী ক্লোজ করা।
মাসিক ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ ও ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা।
সংস্থার নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করা।
Work at office
Full time
Dhaka, Manikganj, Munshiganj, Narayanganj, Narsingdi
Applications for this job are handled on the company's own website.
এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যক্তি/প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোন প্রকার হয়রানিমূলক (শারীরিক/মানসিক) আচরণ করলে অতিসত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। চাকরিকালীন কোন প্রকার হয়রানির (শারীরিক/মানসিক) সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না। কোন প্রকার অর্থ লেনদেন বা নিয়োগদাতা কর্তৃক হয়রানির দায়িত্ব Chakrie বহন করবে না।
Tell us at once if the advertiser asks you for money, or behaves in any harassing (physical or mental) way during hiring — or report the job. Never pay anyone to get a job. Do not join anywhere you see a risk of harassment. Chakrie takes no responsibility for money changing hands, or for harassment by an employer.