স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী। ব্যবসায়ে প্রশাসন/অর্থনীতি/পরিসংখ্যান/হিসাব/ব্যবস্থাপনা/সমাজবিজ্ঞান বিষয়ে ডিগ্রীধারীগণ অগ্রাধিকার পাবেন।
প্রার্থীর ক্ষুদ্রঋণ কার্যক্রমের তাত্বিক ও ব্যবহারিক জ্ঞান, নেতৃত্ব ও টিম ম্যানেজমেন্টে দক্ষতা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং যোগাযোগের দক্ষতা (বাংলা ও ইংরেজি) থাকতে হবে।
যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধীকার পাবেন।
অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স কিছুটা শিথিলযোগ্য।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ২৫,০০০ টাকা জামানত (সিকিউরিটি মানি) হিসাবে জমা দিতে হবে (চাকুরিতে যোগদানের সময় নিধার্রিত সিকিউরিটি মানির ২৫% জমা দিতে হবে অবশিষ্ট ৭৫% পরবতীর্তে ১০ মাসের মধ্যে সমান ১০ কিস্তিতে বেতন থেকে কর্তন করা হবে) যা নিধার্রিত সময় পরে ব্যাংক ইন্টারেস্টসহ ফেরত দেয়া হবে।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চলমান (Rolling Basis) ভিত্তিতে প্রকাশিত হয়েছে; আবেদনসমূহ প্রথমে আসলে প্রথমে বিবেচনা করা হবে।
যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি জেনেভা ভিত্তিক লুথারান ওয়ার্ল্ড ফেডারেশন/ডিপার্টমেন্ট ফর ওয়ার্ল্ড সার্ভিস (LWF/DWS)-এর বাংলাদেশ ফিল্ড প্রোগ্রাম হিসেবে আরডিআরএস এর যাত্রা শুরু হয়। ১৯৯৭ সালে আরডিআরএস আনুষ্ঠানিকভাবে "ট্রাস্ট এক্ট" এর আওতায় নিবন্ধিত হয়ে একটি স্বতন্ত্র ও জাতীয় এনজিও হিসেবে আত্বপ্রকাশ করে। আরডিআরএস বাংলাদেশ—এর নিবন্ধন সমুহঃ NGO Affairs Bureau: Reg No. 03, Register of Joint Stock Companies & Firms (RJSC): Reg. No. S-14433/2026, Microcredit Regulatory Authority (MRA): License No. 00143-00175-00192.
আরডিআরএস কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি ১৯৯১ সাল থেকে ক্ষুদ্রঋণ কর্মসুচি সফলভাবে পরিচালনা করে আসছে, যা বর্তমানে সংস্থার অন্যতম বৃহৎ কর্মসুচি। সংস্থা দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই উন্নয়ন যাত্রায় অংশগ্রহনের মাধ্যমে অবদান রাখতে "শাখা ব্যবস্থাপক" পদে আরডিআরএস বাংলাদেশ সৎ, যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করছে।
প্রধান ও নির্দিষ্ট দায়িত্ব সমূহঃ
উদয়ন কর্মসূচিসহ শাখার সকল কার্যক্রম পরিকল্পনা, তদারকি ও বাস্তবায়ন করা।
শাখার ৪ থেকে ৬ জন ক্ষুদ্রঋণ কর্মকর্তাদের তত্ত্বাবধান করা।
লক্ষ্যিত সক্রিয় ঋণী: ১২০০ থেকে ১৮০০ জন এবং ঋণস্থিতি: ৪.০০ থেকে ৬.০০ কোটি টাকা অর্জনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
শাখার বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট প্রণয়ন, অনুমোদন ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করা।
কর্মীদের দৈনিক কাজ পর্যবেক্ষণ, কর্মদক্ষতা মূল্যায়ন, পরামর্শ ও প্রশিক্ষণে সহায়তা; দল পরিদর্শন, সভা পরিচালনা, সদস্য উপস্থিতি, রেকর্ডপত্র ও দলীয় শৃঙ্খলা নিশ্চিত করা।
OTR পর্যবেক্ষণ, ঋণ আদায় ও বকেয়া নিয়ন্ত্রণ।
সকল ঋণ প্রস্তাবনা সরেজমিনে যাচাই, নীতিমালা অনুযায়ী অনুমোদন ও সময়মতো বিতরণ।
ঞ্চয় আদায় ও ফেরত কার্যক্রম তদারকি এবং ক্যাশবুক, লেজার, ভাউচারসহ সকল হিসাব ও নথিপত্র সঠিক রাখা।
ক্যাশবুক যাচাই, ব্যাংকে জমা ও ভল্টে সংরক্ষণ এবং ব্যাংক ব্যালান্স মিল যাচাই।
কর্মীদের প্রোডাক্টিভিটি মনিটরিং করে আর্থিক স্বয়ম্ভরতা ১০০%+ বজায় রাখা।
সাপ্তাহিক শাখা মিটিং, সকল প্রতিবেদন প্রস্তুত ও নিরীক্ষক/পরিদর্শনকারীদের কাজে সহযোগিতা করা।
কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য যেকোন দায়িত্ব যথাযথভাবে পালন করা।
Work at office
Full time
Bogura, Chuadanga, Gazipur, Jashore, Kurigram, Lalmonirhat, Naogaon, Narayanganj, Narsingdi, Natore, Panchagarh, Rajshahi, Rangpur, Thakurgaon, Moulvibazar (Sreemangal)
Applications for this job are handled on the company's own website.
RDRS Bangladesh is a national humanitarian and development organization works for rural development by empowering the rural poor in northwest Bangladesh. RDRS was formally established as the Bangladesh field program of the Geneva-based Lutheran World Fede
এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যক্তি/প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোন প্রকার হয়রানিমূলক (শারীরিক/মানসিক) আচরণ করলে অতিসত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। চাকরিকালীন কোন প্রকার হয়রানির (শারীরিক/মানসিক) সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না। কোন প্রকার অর্থ লেনদেন বা নিয়োগদাতা কর্তৃক হয়রানির দায়িত্ব Chakrie বহন করবে না।
Tell us at once if the advertiser asks you for money, or behaves in any harassing (physical or mental) way during hiring — or report the job. Never pay anyone to get a job. Do not join anywhere you see a risk of harassment. Chakrie takes no responsibility for money changing hands, or for harassment by an employer.