
Premium SweetsVerified
Chakrie never asks for money to apply. Report any employer who does.
At least 8 years
আমাদের সম্পর্কে
প্রিমিয়াম সুইটস বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মিষ্টি, বেকারি, স্ন্যাকস, ক্যাফে এবং ফ্রোজেন রেডি-টু-ইট প্যাকেট খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আমরা ইতোমধ্যেই সফলভাবে কানাডা ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন পণ্য রপ্তানি করছি এবং বর্তমানে উত্তর আমেরিকার পাশাপাশি ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নতুন বাজারে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছি।
আমরা বিশ্বাস করি, একজন এক্সপোর্ট ডেভেলপমেন্ট ম্যানেজারের প্রধান দায়িত্ব শুধু বিদ্যমান ব্যবসা পরিচালনা করা নয়; নতুন ব্যবসা সৃষ্টি করা, নতুন বাজার গড়ে তোলা এবং ধারাবাহিকভাবে নতুন রাজস্ব (Revenue) বৃদ্ধি করা।
এই পদের উদ্দেশ্য
এই পদে আপনি নতুন আন্তর্জাতিক বাজার তৈরি করবেন, নতুন ইমপোর্টার, ডিস্ট্রিবিউটর, ও বিজনেস পার্টনার তৈরি করে বিশ্ববাজারে প্রিমিয়াম সুইটস ব্র্যান্ডের উপস্থিতি আরও শক্তিশালী করবেন।
আপনি ম্যানেজমেন্ট টিমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে সম্ভাব্য প্রতিটি দেশের বাজার অনুযায়ী প্যাকেজিং, লেবেলিং, রপ্তানিযোগ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ও মার্কেট পজিশনিং উন্নয়নে নেতৃত্ব দেবেন। এই পদের সফলতা নির্ধারিত হবে আপনার তৈরি করা নতুন বাজার, নতুন ব্যবসায়িক সম্পর্ক এবং প্রতিষ্ঠানের জন্য অর্জিত নতুন রপ্তানি আয় উপার্জনে।
এক্সপোর্ট ডেভেলপমেন্ট ম্যানেজারের প্রধান দায়িত্ব হবে প্রিমিয়াম সুইটসের আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ করা, নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা এবং ধারাবাহিকভাবে রপ্তানি আয় বৃদ্ধি করা। আপনি নতুন ইমপোর্টার, ডিস্ট্রিবিউটার, রিটেইল চেইন, ফুড সার্ভিস কোম্পানি এবং অন্যান্য আন্তর্জাতিক বিজনেস পার্টনারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলবেন, নতুন এক্সপোর্ট অর্ডার আনবেন এবং বিদ্যমান বাজারে ব্যবসা সম্প্রসারণে নেতৃত্ব দেবেন। পাশাপাশি আন্তর্জাতিক ট্রেডফেয়ার, বায়ার মিটিং, বিজনেস নেটওয়ার্কিং এবং নিয়মিত ফলোআপের মাধ্যমে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করবেন এবং এক্সপোর্ট ও ইন্টারন্যাশনাল মার্কেট ডিভিশনকে সুসংগঠিতভাবে গড়ে তুলবেন এবং পরিমাপযোগ্য ব্যবসায়িক ফলাফল নিশ্চিত করবেন।
আমরা কীভাবে কাজ করতে চাই
আমরা শুধুমাত্র কাগজ চালাচালি করা ম্যানেজার খুঁজছি না। আমরা এমন একজন আন্তর্জাতিক মার্কেট তৈরিকারীকে খুঁজছি, যিনি নতুন বাজার সৃষ্টি করবেন, নতুন গ্রাহক অর্জন করবেন, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলবেন এবং ধারাবাহিকভাবে প্রিমিয়াম সুইটসের আন্তর্জাতিক ব্যবসা ও এক্সপোর্ট রেভেনিউ বৃদ্ধি করবেন। যিনি প্রতিদিন নতুন ব্যবসার সুযোগ খুঁজবেন, সম্ভাব্য ইমপোর্টার ও ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করবেন, শক্তিশালী বিজনেস পাইপলাইন তৈরি করবেন এবং প্রতিটি লিডকে দীর্ঘমেয়াদি গ্রাহকে রূপান্তর করার জন্য নিরলসভাবে কাজ করবেন।
আমরা কেমন মানুষ খুঁজছি?
আমরা এমন একজন পেশাজীবী খুঁজছি, যিনি আত্মবিশ্বাসী, ইতিবাচক, লক্ষ্যভিত্তিক (Goal-Oriented) এবং ফলাফলমুখী। তিনি নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আন্তর্জাতিক ভ্রমণে আগ্রহী, বিদেশি ক্রেতাদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে পারেন এবং নিজ উদ্যোগে নতুন ব্যবসা সৃষ্টি করতে ভালোবাসেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা এমন একজন মানুষ খুঁজছি, যার কাছে Business Development একটি পেশা নয়—একটি নেশা।
Other benefits are as per company policy.
Work at office
Full time
Dhaka
Applications for this job are handled on the company's own website.
