DPRCVerified
Chakrie never asks for money to apply. Report any employer who does.
প্রতিষ্ঠানের নীতিমালা ও নির্ধারিত মান অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় নার্সিং সেবা প্রদান করা।
Hospital Administration ও Hospital Operations সম্পর্কে ভালো ধারণা ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
Leadership, Team Management, Problem Solving এবং Communication Skill ভালো হতে হবে।
রোগীর শারীরিক অবস্থা, ভাইটাল সাইন, উপসর্গ ও চিকিৎসার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসককে অবহিত করা।
চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ প্রদান, চিকিৎসা-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন এবং প্রয়োজনীয় রেকর্ড সংরক্ষণ করা।
রোগীর ভর্তি, স্থানান্তর, ডিসচার্জ ও ফলোআপ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করা।
দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডের রোগীদের সেবা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
রোগীর নার্সিং নোট, চিকিৎসা চার্ট ও প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ করা।
চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, নার্স ও অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সঙ্গে সমন্বয় করে রোগীর সেবা নিশ্চিত করা।
রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে পেশাদার ও আন্তরিক আচরণ বজায় রাখা এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নিয়ম যথাযথভাবে অনুসরণ করা।
দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও উপকরণের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা।
জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট চিকিৎসক/কর্তৃপক্ষকে অবহিত করা।
শিফট পরিবর্তনের সময় রোগীর অবস্থা ও প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে হস্তান্তর করা।
ডিউটি রোস্টার, শিফট ও প্রতিষ্ঠানের অন্যান্য নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করা।
হাসপাতালের Patient Service ও দৈনন্দিন Operational কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা।
কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত নার্সিং ও ওয়ার্ড ব্যবস্থাপনা-সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
Other benefits are as per company policy.
Work at office
Full time
Dhaka (Shyamoli)
Applications for this job are handled on the company's own website.
Dhaka Pain Physiotherapy Rehabilitation Center (DPRC) is a leading healthcare provider in Bangladesh, renowned for its comprehensive and affordable treatment options. We offer both outdoor and indoor services with a focus on pain management, paralysis tre