ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডVerified
Chakrie never asks for money to apply. Report any employer who does.
একটি স্বনামধন্য পোল্ট্রি ফিড, ফিশ ফিড ও কেটেল ফিড উৎপাদন ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর অধীনে সারা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ডিপো/স্টোর-এর কার্যক্রম পরিচালনার জন্য উল্লেখিত পদে জনবল নিয়োগ করা হবে।
দায়িত্ব ও কর্তব্য
ডিপো/স্টোরের দৈনন্দিন হিসাব-নিকাশ ও রেকর্ড সংরক্ষণ সুষ্ঠুভাবে পরিচালনা করা।
কোম্পানির নির্ধারিত নিয়ম অনুযায়ী ফিড লোড, আনলোড, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম তদারকি করা।
পণ্য সঠিকভাবে সাজানো, সংরক্ষণ ও মজুদ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
প্রয়োজন অনুযায়ী একাউন্টস, মার্কেটিং ও সেলস বিভাগের সঙ্গে সমন্বয় করে সময়মতো পণ্য সরবরাহ ও পরিবহন নিশ্চিত করা।
স্টোর/ডিপোর সকল রেজিস্টার, ভাউচার, স্টক রেকর্ড ও সংশ্লিষ্ট কাগজপত্র নিয়মিত হালনাগাদ করা।
নিয়মিত স্টক গণনা, যাচাই ও মিলিয়ে দেখা এবং বাস্তব মজুদের সঙ্গে হিসাবের সামঞ্জস্য নিশ্চিত করা।
মজুদে ঘাটতি, অতিরিক্ত মজুদ, ক্ষতিগ্রস্ত পণ্য, হিসাবের অমিল বা অন্য কোনো অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করা।
প্রয়োজন অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক ও মাসিক স্টক এবং সরবরাহ প্রতিবেদন প্রস্তুত করে প্রধান কার্যালয়ে প্রেরণ করা।
ডিপো/স্টোরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখা।
প্রতিষ্ঠানের নীতিমালা, কার্যপদ্ধতি ও স্টক নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা।
ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত ডিপো, স্টোর, মজুদ, পণ্য বিতরণ ও হিসাব-নিকাশ-সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
Work at office
Full time
Anywhere in Bangladesh
Applications for this job are handled on the company's own website.