
ZXY InternationalVerified
Chakrie never asks for money to apply. Report any employer who does.
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) সম্পন্ন হতে হবে।
জ্যাকার্ড সোয়েটার স্যাম্পল ডেভেলপমেন্টে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
জ্যাকার্ড নিটিং টেকনিক ও সোয়েটার কনস্ট্রাকশন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
বিভিন্ন ধরনের সুতা ও এর ব্যবহার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
মেশিন টেকনিশিয়ান হিসেবে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
মেশিন ও নিটিং-সংক্রান্ত সমস্যা চিহ্নিত ও সমাধান করার সক্ষমতা থাকতে হবে।
কোয়ালিটি স্ট্যান্ডার্ড ও স্যাম্পল ডেভেলপমেন্ট প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
চাপের মধ্যে কাজ করে নির্ধারিত সময়সীমা অনুযায়ী কাজ সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে।
নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
জেড এক্স ওয়াই ইন্টারন্যাশনাল, একটি মাল্টি-ন্যাশনাল বায়িং অফিস, এর নিট স্যাম্পলিং সেকশনের জন্য জ্যাকার্ড মেশিন পরিচালনায় অভিজ্ঞ কর্তব্যপরায়ণ, নিবেদিত এবং পরিশ্রমী জ্যাকার্ড অপারেটর আবশ্যক। জ্যাকার্ড অপারেটরের প্রধান দায়িত্ব-কর্তব্য সমূহ ও আবেদনের ন্যূনতম যোগ্যতা নিম্নে উল্লেখ করা হলঃ
কাজের উদ্দেশ্য: জ্যাকার্ড অপারেটর ক্রেতার চাহিদা ও ডিজাইন অনুযায়ী জ্যাকার্ড সোয়েটারের স্যাম্পল তৈরি ও ডেভেলপ করেন। তিনি জ্যাকার্ড নিটিং মেশিন পরিচালনা, ডিজাইন ও টেকনিক্যাল নির্দেশনা অনুসরণ, স্যাম্পলের গুণগত মান নিশ্চিত এবং সমস্যা সমাধান করেন। পাশাপাশি ডিজাইন, মার্চেন্ডাইজিং ও প্রোডাকশন টিমের সঙ্গে সমন্বয় করে সময়মতো স্যাম্পল ডেভেলপমেন্ট এবং মেশিনের বেসিক সেটআপ ও মেইনটেন্যান্সে সহায়তা করেন।দায়িত্ব-কর্তব্য সমূহ:
ক্রেতার চাহিদা ও ডিজাইন অনুযায়ী জ্যাকার্ড সোয়েটারের স্যাম্পল তৈরি ও ডেভেলপ করা।
স্যাম্পল ডেভেলপমেন্টের জন্য জ্যাকার্ড নিটিং মেশিন পরিচালনা করা।
জ্যাকার্ড ডিজাইন, প্যাটার্ন, আর্টওয়ার্ক ও টেকনিক্যাল নির্দেশনা বুঝে কাজ করা।
বিভিন্ন ধরনের সুতা, স্ট্রাকচার, রং ও নিটিং টেকনিক ব্যবহার করে নতুন স্যাম্পল তৈরি করা।
সময়মতো স্যাম্পল সম্পন্ন করতে ডিজাইন, মার্চেন্ডাইজিং ও প্রোডাকশন টিমের সঙ্গে সমন্বয় করা।
স্যাম্পলের মাপ, স্টিচ স্ট্রাকচার, রং, ফিনিশিং ও গুণগত মান নিশ্চিত করা।
নিটিং ও স্যাম্পল ডেভেলপমেন্টের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সমাধান ও মেশিন অ্যাডজাস্টমেন্ট করা।
স্যাম্পল ডেভেলপমেন্ট ও মেশিন সেটিংসের সঠিক রেকর্ড সংরক্ষণ করা।
মেশিন সেটআপ, অ্যাডজাস্টমেন্ট, বেসিক মেইনটেন্যান্স, ট্রাবলশুটিং ও ছোটখাটো মেরামত করা।
বড় ধরনের মেশিন সমস্যার ক্ষেত্রে টেকনিশিয়ানের সঙ্গে সমন্বয় করা।
স্যাম্পলের গুণগত মান উন্নত করা এবং ডেভেলপমেন্ট সময় কমাতে সহায়তা করা।
Work at office
Full time
Dhaka
Applications for this job are handled on the company's own website.