কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ময়মনসিংহ
Chakrie never asks for money to apply. Report any employer who does.
Educational qualification, experience and age limit are as published in the official circular.
bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে টাকা পেমেন্ট করতে হবে। পূর্বের পাতা পাতা 1/1 পরের পাতা PDF ডাউনলোড করুন এই চাকরির বিবরণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ময়মনসিংহ নিয়োগ বিজ্ঞপ্তি | Customs, Excise, VAT Commissionerate, Mymensingh Circular | পদসংখ্যা ৩৭ | Biddabari এর বিস্তারিতঃ ২। আবেদন করার নিয়মাবলী: আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে: (ক) ০১/০৯/২০২৬ খ্রি.
তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। (খ) এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১ ও ৩ নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে “সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯" ও ২, ৪ ও ৬ নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে “মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯" এবং ৫ নম্বর ক্রমিকেরশূন্য পদ “অধস্তন নির্বাহী গেজেটেড ও নন-গেজেটেড পদ (কালেক্টরেট অব কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট) নিয়োগ বিধিমালা, ১৯৯৬“ অনুযায়ী অনুসরণ করা হবে। এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিধান/আদেশ/নিয়মাবলি এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে। (গ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আ েদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। (ঘ) চাকুরির আবেদন ফরমে (Applicant's Copy) সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্ন্তভুক্ত করার সুযোগ থাকবে না। (ঙ) মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্ব, চারিত্রিক ও প্রশিক্ষণের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form প্রবেশপত্রসহ সকল সনদের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ উল্লিখিত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে। (চ) বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান এর প্রমাণক হিসেবে আবেদনকারীকে পিতা/মাতার বীর মুক্তিযোদ্ধার/শহীদ বীর মুক্তিযোদ্ধার/বীরাঙ্গনার প্রমাণপত্র (সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট/ভারতীয় তালিকা/লাল মুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ/বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রদর্শন করতে হবে। উল্লিখিত সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা প্রশাসক/পৌরসভার মেয়র বা প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। (ছ) প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে কিংবা প্রমাণিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। (জ) যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন। (ঝ) লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। (ঞ) নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। (ট) Online ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। (ঠ) বর্ণিত ছকে ১ হতে ৪ নং ক্রমিকের পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরাই শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। (ড) বর্ণিত ছকে ৫ নং ক্রমিকের পদের ক্ষেত্রে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধুলিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। (ঢ) সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হলো। (ণ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫/০৮/২০২৫ খ্রি.
০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে sms এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। (খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ×প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে। (গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। (ঘ) প্রার্থী Online- এ পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। (ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online- এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ) কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তাঁর সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ক্রমিক নম্বর ১ থেকে ৪ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটকের এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকা মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৫ থেকে ৬ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটকের এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দেবেন। তবে সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ- গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সব অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।” প্রথম SMS: CEVMYM User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: CEVMYM ABCDEF Reply: Applicant's Name, Tk-112/- or 56/-will be charged as application fee.
To pay feeType CEVMYM Yes PIN and send to 16222. দ্বিতীয় SMS: CEVMYM YES PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CEVMYM YES 12345678 Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for CEVMYM Application for CEVMYM Application for User ID is (ABCDEF) and Password (XXXXXX).
bd ) ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। (ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। (জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। i.
User ID জানা থাকলে: CEVMYM Help User User ID & Send to 16222. Example: CEVMYM HELP USER ABCDEF and send to 16222 ii. PIN Number জানা থাকলে: CEVMYM Help PIN PIN No & Send to 16222. Example: CEVMYM HELP PIN 12345678& send to 16222. 7 Positive Reviews 180+ Skill based Courses ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ, শুরু করুন এখান থেকেই
Other benefits are as per company policy.
Work at office
Full time
Mymensingh
Applications for this job are handled on the company's own website.
এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যক্তি/প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোন প্রকার হয়রানিমূলক (শারীরিক/মানসিক) আচরণ করলে অতিসত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। চাকরিকালীন কোন প্রকার হয়রানির (শারীরিক/মানসিক) সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না। কোন প্রকার অর্থ লেনদেন বা নিয়োগদাতা কর্তৃক হয়রানির দায়িত্ব Chakrie বহন করবে না।
Tell us at once if the advertiser asks you for money, or behaves in any harassing (physical or mental) way during hiring — or report the job. Never pay anyone to get a job. Do not join anywhere you see a risk of harassment. Chakrie takes no responsibility for money changing hands, or for harassment by an employer.