Christian Service Society (CSS)
Chakrie never asks for money to apply. Report any employer who does.
হিসাববিজ্ঞান/ম্যানেজমেন্ট/ফিন্যান্স/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ স্নাতক অথবা স্নাতকোত্তর
অনভিজ্ঞ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে। তবে ফিন্যান্স, অ্যাকাউন্টস, অ্যাকাউন্টিং সফটওয়্যার, ভ্যাট ও ট্যাক্স এর উপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যেকোনো প্রতিষ্ঠানে সমজাতীয় কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য থাকবে।
কম্পিউটারের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং যে কোনো ধরনের সফটওয়্যার পরিচালনায় পারদর্শীতা থাকতে হবে ।
প্রার্থীদের দুইজন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে জমা দিতে হবে ।
প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
প্রার্থীদের বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
মোটর সাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। সংস্থার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস টিমের জন্য ব্রাঞ্চ হিসাবরক্ষক নিয়োজিত হবেন।
Job Responsibilities:
সংস্থার আর্থিক ব্যবস্থাপনা নির্দেশিকা অনুসরণ করে হিসাব সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করা।
সংস্থার নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিপালন করা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং এমআরএ সংক্রান্ত আর্থিক বিষয়সমূহ আপডেট রাখা।
হাজিরা ও মুভমেন্ট ও ছুটি সংক্রান্ত সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা ও রেজিস্টার সংরক্ষণ করা।
বার্ষিক কর্ম-পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করা এবং সে অনুযায়ী বাজেট প্রস্তুত করা।
অনুমোদিত বাজেট নিয়ন্ত্রণ ও ত্রৈমাসিক ভিত্তিতে বাজেট ভেরিয়েন্স রিপোর্ট প্রস্তুত করে কর্তৃপক্ষকে অবহিত করা।
এলও ভিত্তিক প্রতিদিনের আদায়শিটের টাকা বুঝে নেওয়া, উক্ত টাকা ব্যাংকে জমা নিশ্চিত করা এবং সফটওয়্যারে পোস্টিং দেওয়া।
ক্যাশ ও ব্যাংক সংক্রান্ত যাবতীয় দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করা।
বিল ও ভাউচার চেকিং, অনুমোদিত বিলের টাকা প্রদান, ভাউচার প্রস্তুত ও অনুমোদন এবং সমন্বয় সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করে সফটওয়্যারে পোস্টিং দেওয়া।
দৈনিক তথ্যশিট ও প্রাপ্তি-প্রদান শিট প্রিন্ট দিয়ে যথাযথ স্বাক্ষরসহ সংরক্ষণ করা।
ক্যাশ বুক, জেনারেল লেজার, আয়-ব্যয় হিসাব, প্রাপ্তি-প্রদান হিসাব, রেওয়ামিল ও উদ্বৃত্তপত্র প্রস্তুত ও সংরক্ষণ করা।
সদস্য ভর্তি ফরম ও ঋণ আবেদন ফরম যাচাই ও সংরক্ষণ করা। ঋণ বিতরণের পূর্বে ঋণ আবেদন ফরম সরেজমিনে যাচাই করা।
ঋণ বিতরণ ও নগদে সঞ্চয় উত্তোলন/ফেরতের ক্ষেত্রে যাবতীয় ডকুমেন্টস চেক করে টাকা প্রদান করা।
কর্মীদের বেতন-ভাতা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন অফিস ভাড়ার চুক্তিপত্র নবায়ন কার্যক্রমে বিএমকে সহযোগিতা করা।
সরকারি নিয়মানুযায়ি ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন করা এবং সকল রেজিস্টার হালনাগাদ রাখা ও যথাযথভাবে সংরক্ষণ করা।
পিএফ, গ্রাচুইটি, লিভ-পে ও স্টাফ ঋণ সংক্রান্ত কার্যক্রম সস্পাদন করা এবং হিসাব সংক্রান্ত রিপোর্ট যাচাই ও পর্যালোচনা করা।
মাসিক এফআইএস ও এমআইএস রিপোর্ট মিলকরণ করা এবং যথাযথ স্বাক্ষরসহ সংরক্ষণ করা।
মাসিক তহবিল চাহিদা প্রস্তুত করা, তহবিল গ্রহণ, প্রদান ও প্রাপ্তি স্বীকার নিশ্চিত করা। তহবিল সংক্রান্ত বিষয়ে জোনাল অফিস ও প্রয়োজনে অন্য অফিসের সাথে যোগাযোগ রক্ষা করা।
নীতিমালা অনুযায়ী ক্রয়-বিক্রয় সম্পর্কিত কার্যক্রম এবং স্টোর ও স্থায়ী সম্পদ সম্পর্কিত কার্যক্রম সম্পাদন করা এবং সম্পদের সংরক্ষণ করা।
কর্মীর ছাড়পত্র সম্পর্কিত কার্যক্রম সম্পাদন করা।
দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক আর্থিক প্রতিবেদনসহ কর্তৃপক্ষের চাহদানুযায়ী বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করা ও কর্তৃপক্ষকে তা প্রেরণ করা।
অভ্যন্তরীণ নিরীক্ষা ও বহিঃনিরীক্ষা কার্যে সহযোগিতা করা।
অ্যাকাউন্টস ও ফাইন্যান্স সংক্রান্ত বিভিন্ন মিটিং/ওয়ার্কশপে যোগদান করা।
সংস্থা/কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করা।
Other benefits are as per company policy.
Work at office
Full time
Brahmanbaria, Chandpur, Chattogram, Cumilla, Gazipur, Kishoreganj, Lakshmipur, Narayanganj, Narsingdi
Applications for this job are handled on the company's own website.
এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যক্তি/প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোন প্রকার হয়রানিমূলক (শারীরিক/মানসিক) আচরণ করলে অতিসত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। চাকরিকালীন কোন প্রকার হয়রানির (শারীরিক/মানসিক) সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না। কোন প্রকার অর্থ লেনদেন বা নিয়োগদাতা কর্তৃক হয়রানির দায়িত্ব Chakrie বহন করবে না।
Tell us at once if the advertiser asks you for money, or behaves in any harassing (physical or mental) way during hiring — or report the job. Never pay anyone to get a job. Do not join anywhere you see a risk of harassment. Chakrie takes no responsibility for money changing hands, or for harassment by an employer.