বাদাবন সংঘ একটি নারী অধিকার নিয়ে কর্মরত, নারী পরিচালিত এবং অ-লাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সংস্থাটি উপকূলীয় এলাকার প্রান্তিক নারী, বিশেষ করে জেলে ও কৃষিজীবী নারীদের এবং কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠান যোগ্য প্রার্থীদের নিকট হতে ঢাকা অফিসের ’অফিস সহকারী’ পদে দরখাস্ত আহবান করছে।
চাকরির দায়িত্বসমূহ:
- অফিস কক্ষ, আসবাবপত্র, মিটিং ও ট্রেনিং রুম সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। সকল কর্মী এবং আগত অতিথিদের জন্য চা ও পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা।
- নির্ধারিত অফিস সময়ের অন্তত ১ ঘণ্টা আগে অফিস খোলা এবং দাপ্তরিক কাজ শেষে সকল কক্ষের নিরাপত্তা নিশ্চিত করে অফিস বন্ধ করা।
- প্রতিদিন অফিস ত্যাগের পূর্বে সকল ফ্যান, লাইট, এসি, কম্পিউটার এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ সঠিকভাবে বন্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিত করা।
- অফিসের সকল সম্পদ ও নথিপত্রের নিরাপত্তা রক্ষা করা এবং সংস্থার যেকোনো গোপনীয় তথ্য বা বিষয় কঠোরভাবে রক্ষা করা।
- দাপ্তরিক ফটোকপি, প্রিন্ট, স্ক্যানিং এবং নথিপত্রে সীলমোহর প্রদানে সহায়তা করা।
- অফিসে আগত ভিজিটর বা অতিথিদের বসার ব্যবস্থা করা এবং তাদের সাথে অত্যন্ত বিনয়ী ও পেশাদার আচরণ করা।
- অফিসের প্রয়োজনে ব্যাংকে দাপ্তরিক লেনদেন (টাকা জমা বা উত্তোলন) এবং বিদ্যুৎ, পানি বা ইন্টারনেটের বিল সময়মতো পরিশোধে সহায়তা করা।
- ডাক, কুরিয়ার ও বিকাশের মাধ্যমে প্রয়োজনীয় চিঠিপত্র বা মালামাল আদান-প্রদান করা। কুরিয়ার বা চিঠিপত্র আসা-যাওয়ার তথ্য একটি লগ বুকে লিপিবদ্ধ রাখা।
- অফিসের প্রয়োজনীয় দ্রব্যাদি বা মালামাল বাজার থেকে যাচাই করে ক্রয়ে প্রোগ্রাম সাপোর্ট বিভাগকে সহায়তা করা।