কোডেক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CODEC NGO Job Circular 2026কোডেক এনজিও CODEC NGO
Bangladesh
১. সিনিয়র ম্যানেজার (এস.এম.ই/এম.ই)পদ: নির্দিষ্ট নয়বেতন ও সুযোগ-সুবিধা:যোগদানের পর প্রথম ছয় মাস (০৬) শিক্ষানবিশকালীন বেতন হবে সর্বমোট ৬০,০০০/- থেকে ৬৫,০০০/- টাকা। শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।শিক্ষাগত যোগ্যতা:যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।অভিজ্ঞতা:অগ্রসর ঋণ/এস.এম.ই কার্যক্রমে ন্যূনতম ০৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং সেক্টরের এস.এম.ই. কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্নদের আবেদন করার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে।অন্যান্য যোগ্যতা ও শর্ত:কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে, মাইক্রোফাইন্যান্স সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।চমৎকার যোগাযোগ দক্ষতা, মধ্যস্থতার ক্ষমতা এবং টিম ম্যানেজমেন্ট এ পারদর্শী হতে হবে।মূল দায়িত্বসমূহ:প্রধান কার্যালয়ের অধীনে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় অগ্রসর ঋণ ও এসএমই কার্যক্রমের পরিকল্পনা, সমন্বয় ও সফল তদারকি।টিম পরিচালনা, ঋণ আদায় পর্যবেক্ষণ ও সফটওয়্যারভিত্তিক অপারেশন মনিটরিং করা।২. সিনিয়র অফিসার (এম.আই.এস এন্ড রিপোর্টিং)পদ: নির্দিষ্ট নয়বেতন ও সুযোগ-সুবিধা:যোগদানের পর প্রথম ছয় মাস (০৬) শিক্ষানবিশকালীন বেতন হবে সর্বমোট ৪২,০০০/- থেকে ৪৫,০০০/- টাকা। শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।শিক্ষাগত যোগ্যতা:পরিসংখ্যান, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।অভিজ্ঞতা:ন্যূনতম ০২ বছরের এমআইএস এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্ষুদ্রঋণ বা আর্থিক প্রতিষ্ঠানের এমআইএস কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।অন্যান্য যোগ্যতা ও শর্ত:MS Excel, Pivot Table, Lookup, Dashboard, ডাটা বিশ্লেষণ, ডাটাবেজ ও এমআইএস সফটওয়্যার ব্যবহারে দক্ষতা।বাংলা ও ইংরেজিতে প্রতিবেদন লেখা, যোগাযোগ, বিশ্লেষণ, সমস্যা শনাক্তকরণ ও উপস্থাপনা দক্ষতা।সততা, গোপনীয়তা রক্ষা, সময়ানুবর্তিতা এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।মূল দায়িত্বসমূহ:মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের এমআইএস ডাটাবেজ ব্যবস্থাপনা, ডাটা এন্ট্রি ও সিস্টেম তদারকি।নিয়মিত পিভট টেবিল ও ড্যাশবোর্ডের মাধ্যমে ডাটা বিশ্লেষণ ও বাংলা-ইংরেজিতে প্রগ্রেস রিপোর্ট প্রস্তুতকরণ।
Entry Level
Deadline:25 Sept 2026
